মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য তথ্য: গুইমারায় অভ্যন্তরীণ গোলাগুলিতে ইউপিডিএফ কর্মী আহত, সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে

0

 মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য তথ্য: গুইমারায় অভ্যন্তরীণ গোলাগুলিতে ইউপিডিএফ কর্মী আহত, সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে

আজ ২৬ জুন শুক্রবার সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পাইনংপাড়া এলাকায় জেএসএস (সংস্কার)ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ (প্রসীত)-এর গুইমারা ইউনিটের সংগঠক ঝিমিত চাকমা (৫০) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

ঘটনার খবর পেয়ে সিন্দুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ঝিমিত চাকমাকে উদ্ধার করে। তাঁকে অবিলম্বে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

ইউপিডিএফের দাবি সম্পূর্ণ মিথ্যা:

  • তারা দাবি করছে সকাল ৬:৩০/৭:৩০ ঘটিকায় সেনাবাহিনী তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে ব্রাশফায়ার করেছে।
  • দাবি করা হচ্ছে ঝিমিত চাকমাকে সেনাবাহিনী গ্রেফতার করে আটকে রেখেছে।

বাস্তবতা: এটি ছিল দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে পারস্পরিক গোলাগুলি। সেনাবাহিনী কোনো গুলি চালায়নি — বরং আহত ব্যক্তিকে উদ্ধার করে তার জীবন বাঁচিয়েছে।

সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত। ইউপিডিএফের মতো গ্রুপগুলো নিজেদের অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা ঢাকার জন্য বারবার সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

জনগণের প্রতি আহ্বান: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব মিথ্যা প্রোপাগান্ডায় বিভ্রান্ত হবেন না। সত্য তথ্য যাচাই করে শেয়ার করুন। পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের মিথ্যাচারের বিরুদ্ধে সকলে সচেতন থাকুন।

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo