রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের গোলাগুলি, একজন নিহত, একজন আহত
খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈকাথান এলাকায় আজ (২৪ জুন) সকালে সেনাবাহিনী ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত) এর সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের একজন সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তৈকাথান এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে।
নিহত ব্যক্তির নাম ববিন ত্রিপুরা। তিনি রামগড় উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা। আহত সুনিল ত্রিপুরা রামগড় উপজেলার দাতারাম পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কমল বিকাশ ত্রিপুরা এবং মায়ের নাম তিরবালা ত্রিপুরা। আহত সুনিল বর্তমানে সেনা হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment