মজুরি বোর্ড মজুরি নির্ধারণ করে দিয়েছে, মঞ্জুরি বোর্ডের পেন্ডিং কাজ দ্রুত শেষ করার নির্দেশও এসেছে। তারপরও আবারো কেন শ্রমিকরা মাঠে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে লাভবান হচ্ছে কারা, আর ক্ষতিগ্রস্ত হবে কারা।
গত ১৩ বছরের হিসাবটা সোজা। ২০১৩ এর বোর্ডে কতো ছিলো? মাত্র ৫,৩০০ টাকা। এখন কতো? ১২,৫০০ টাকা পেরিয়ে ১৭,০০০ টাকার ঘোষণার পথে। অর্থাৎ ১৩ বছরে কত গুণ বাড়লো? প্রায় সাড়ে তিন গুণ। এর সাথে যুক্ত হয়েছে জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য, সরকারি পে-স্কেলের সাথে তুলনামূলক কাঠামো, ওভারটাইম করলে আরো বেশি বেতন পাওয়ার নিশ্চয়তা।
বেতনের বাইরেও জীবনমানের পুরো প্যাকেজ দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডে তারা অগ্রগণ্যতা পাবে, বাসের ভাড়ায় ভর্তুকি পাবে, ওএমএস পাবে, ৬টি অঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল হবে শুধু তাদের জন্য। মেশনসহ অন্যান্য গ্রিভেন্স শোনার ব্যবস্থা রাখা হয়েছে। একজন পোশাক শ্রমিক যাতে শুধু শ্রমিক নয়, সম্মানিত নাগরিক হিসেবে বাঁচে — সেই চিন্তা থেকেই এগুলো করা।
তারপরও আন্দোলনে কারা? উস্কানি দিচ্ছে কারা? এখন যে আন্দোলন হচ্ছে তার যৌক্তিকতা নাই, কারণ দাবি আদায়ের প্রাতিষ্ঠানিক পথ বন্ধ হয়নি, বরং খুলে গেছে।
আসল সত্য হলো, আন্দোলন করে গার্মেন্টস শিল্প ধ্বংস করার পায়তারা করছে একটি মহল। তারা জানে, রাস্তা বন্ধ হলে উৎপাদন বন্ধ হবে, উৎপাদন বন্ধ হলে বিদেশি ক্রেতা মুখ ফিরিয়ে নেবে। অর্ডার অন্য দেশে — ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারতে — চলে গেলে আরো বিপদে পড়বে আমাদেরই বোন-ভাইয়েরা। কারখানায় তালা ঝুললে উস্কানিদাতা নেতারা বেতন দেবে না, দেবে না কোনো এনজিও।
তাই আজ একটাই আহ্বান — উস্কানিতে পা না দিয়ে কাজে ফিরে যাওয়ার তাগিদ মেনে নিন। শিল্প বাঁচলেই চাকরি বাঁচবে, মজুরি বাঁচবে, ভবিষ্যৎ বাঁচবে। ইত্যাদি গুজবে কান না দিয়ে নিজের অর্জন নিজে রক্ষা করুন।

TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।