শ্রমিকদের জন্য মজুরি বোর্ড কর্তৃক মজুরি নির্ধারণের পরও আবারো কেন শ্রমিকরা মাঠে? এই প্রশ্ন আজ পুরো পোশাক শিল্পের। মঞ্জুরি বোর্ড নিয়ে পেন্ডিং কাজগুলো দ্রুত করার প্রক্রিয়া চলছে, জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সরকারি পে-স্কেলের সাথে তুলনামূলক কাঠামোতে বেতন নির্ধারণ করা হয়েছে। ওভারটাইম করলে আরো বেশি বেতন পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এরপরও আন্দোলনে কারা? উস্কানি দিচ্ছে কারা?
মনে রাখতে হবে, বেতন শুধু অঙ্কে বাড়েনি, সুবিধাও বেড়েছে একসাথে। অন্যান্য বেনিফিটগুলোকে আরো হাইলাইট করা হয়েছে। ফ্যামিলি কার্ডে তারা অগ্রগণ্যতা পাবে, বাসের ভাড়ায় ভর্তুকি পাবে, ওএমএস সুবিধা পাবে। শুধু তাই নয়, ৬টি অঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল করা হচ্ছে তাদেরই জন্য। মেশন গ্রিভেন্সসহ বকেয়া বিষয়গুলো নিষ্পত্তির পথে। একজন শ্রমিকের জীবন মানে শুধু মাস শেষে বেতন নয়, তার বাসস্থান, চিকিৎসা, যাতায়াত, পরিবারের নিরাপত্তা — সব মিলিয়েই এবারের বোর্ড সাজানো হয়েছে।
তাহলে এখন যে আন্দোলন হচ্ছে তার যৌক্তিকতা নাই — এই কথাটা আজ জোর দিয়েই বলতে হচ্ছে। কারণ ২০১৩ এর বোর্ডে কতো ছিলো? এখন কতো? ১৩ বছরে কত গুণ বাড়লো? ২০১৩ সালে যে মজুরি ছিল ৫,৩০০ টাকা, তা ২০২৩ সালে হয়েছে ১২,৫০০ টাকা, আর এখন তা ১৭,০০০ টাকায় উন্নীত করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ ১৩ বছরে প্রায় তিন গুণেরও বেশি বৃদ্ধি। পৃথিবীর আর কোন খাতে এই হারে বেড়েছে? তাহলে এই সত্যকে আড়াল করে আবার কারা মাঠ গরম করছে?
এখানেই আসে আসল আশঙ্কার কথা। আন্দোলন করে গার্মেন্টস শিল্প ধ্বংস করার পায়তারা করছে একটি মহল। তারা শ্রমিকের দাবির আড়ালে শিল্পকে অস্থিতিশীল করতে চায়। অর্ডার অন্য দেশে চলে গেলে আরো বিপদে পড়বে এই শ্রমিকরাই। একবার ক্রেতার আস্থা নষ্ট হলে, একবার কারখানা বন্ধ হলে, কাজ হারাবে লাখ লাখ পরিবার। ভুক্তভোগী হবে সেই সাধারণ শ্রমিক, উস্কানিদাতারা নয়।
তাই এখন সময় কাজে ফিরে যাওয়ার। উস্কানিতে পা না দেয়ার আহ্বান জানানো হচ্ছে বারবার। দাবি আদায়ের পথ আন্দোলন নয়, বোর্ডের মাধ্যমেই সমাধান হয়েছে, হচ্ছে। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, শিল্প ধ্বংস হলে কেউ বাঁচবে না — ইত্যাদি বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment