Showing posts with label Trending Rumour. Show all posts
Showing posts with label Trending Rumour. Show all posts

সরকারকে দোষারোপের সংস্কৃতি: রাজনৈতিক বয়ান, আবেগের রাজনীতি নাকি ন্যারেটিভ কৌশল?

 সরকারকে দোষারোপের সংস্কৃতি: রাজনৈতিক বয়ান, আবেগের রাজনীতি নাকি ন্যারেটিভ কৌশল?  

ঘটনা ঘটলেই সরকারকে দোষারোপ করার যে সহজ অভ্যাস গড়ে উঠেছে, সেখান থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি। সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা সেই প্রবণতার একটি তাজা উদাহরণ। রাতে একটি আবাসন প্রকল্পে হামলা হয়েছে, ক্ষতি হয়েছে, একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ক্ষতিগ্রস্ত হয়েছেন—এসব অস্বীকার করার কিছু নেই। কিন্তু ঘটনার পরপরই লাইভে এসে পুরো রাষ্ট্র ও একটি রাজনৈতিক দলকে চাঁদাবাজ আখ্যা দেওয়া এবং তাকেই মূল বয়ান বানিয়ে তোলা ন্যায়বিচার নয়, আবেগের রাজনীতি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এখানে গুরুত্বপূর্ণ। তিনি সালমান মুক্তাদিরকে ভিকটিম বলেই স্বীকার করেছেন। ক্ষতি দেখা গেছে, প্রাথমিক তদন্ত হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে। কিন্তু তিনি একইসঙ্গে বলেছেন, সালমান নিজেই স্বীকার করেছেন তাঁর কাছে কেউ সরাসরি চাঁদা চায়নি। চাইলে তিনি দিতেনও। তারপরও বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলে ঢালাও অভিযোগ করা হয়েছে। এটা নির্দিষ্ট অভিযোগ নয়, রাজনৈতিক স্লোগান। যেখানে অভিযুক্ত ব্যক্তি চিহ্নিত নয়, সেখানে একটি দলকে সমূলে দায়ী করা তদন্তকে সাহায্য করে না, বরং জনমনে বিভ্রান্তি ছড়ায়।

পুলিশের প্রাথমিক তথ্য অন্য ছবি দেখায়। ইসিবি চত্বরের মানিকদী নামাপাড়ায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ এবং অবসরপ্রাপ্ত এক সিনিয়র সেনা কর্মকর্তার পক্ষের মধ্যে দীর্ঘদিনের দখল-বেদখলের বিরোধ চলছিল। রাতে দখল নিতে যাওয়া একটি দল স্থাপনা ভাঙচুর করে। সালমানের স্টুডিও সেই স্থাপনার ভিতরে ছিল। অর্থাৎ স্টুডিও মূল টার্গেট নাও হতে পারে। এটা চাঁদাবাজির নাটক নয়, পুরনো জমি বিরোধের রাতের অভিযান—যা বাংলাদেশে নতুন নয়। পুরনো সরকারের আমলেও এমন ঘটনা ঘটেছে। পার্থক্য এই যে, এখন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, আটক করেছে, মামলা হয়েছে।

গ্রেপ্তারের তালিকাও নীরবতা ভাঙে। মূল পরিকল্পনাকারীসহ কয়েকজন আটক। তাদের মধ্যে সাবেক যুবলীগ নেতাও রয়েছেন, যাঁর নাম মিরপুরের পুরনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত বলে ডিবি দাবি করেছে। অর্থাৎ যে বয়ান বলছে ‘ক্ষমতাসীন দলের লোক হামলা করেছে’, সেই বয়ানের সঙ্গে মাঠের তথ্য মিলছে না। তদন্ত শেষ হওয়ার আগেই রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করা মানে প্রমাণের আগে রায় দেওয়া।

সরকারের কাজ দুটো। এক, ভুক্তভোগীর ক্ষতি ও নিরাপত্তা নিশ্চিত করা। দুই, অপরাধীকে পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা। সেই কাজ শুরু হয়েছে। নাগরিকের কাজ হলো ঘটনাকে ঘটনা হিসেবে দেখা—জমি বিরোধ, স্থানীয় প্রভাব, অস্ত্রধারী দল—এগুলোকে স্বীকার করা। প্রতিটি সহিংসতাকে সঙ্গে সঙ্গে সরকারি চক্রান্ত বানিয়ে ফেললে আসল অপরাধী রক্ষা পায়, তদন্ত দুর্বল হয়, আর জনগণ শুধু ক্ষোভের নাটক দেখে। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে দোষারোপের এই স্বয়ংক্রিয় বোতাম বন্ধ করতে হবে। নইলে প্রতিটি রাতের হামলাই রাজনৈতিক যুদ্ধে পরিণত হবে, ন্যায়বিচার নয়।

কূটনৈতিক এলাকায় ইমেইল হুমকি: হোয়াক্স নাকি পুরোনো নেটওয়ার্কের নতুন খেলা?

কূটনৈতিক এলাকায় ইমেইল হুমকি: হোয়াক্স নাকি পুরোনো নেটওয়ার্কের নতুন খেলা?

আগস্ট ২০২৬-এ ঢাকার চীনা দূতাবাসসহ কয়েকটি কূটনৈতিক মিশনে ইমেইলের মাধ্যমে হুমকি ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। পুলিশ এটিকে প্রাথমিকভাবে হোয়াক্স বা ভুয়া গ্রুপের কাজ বলে সন্দেহ করছে, যার উদ্দেশ্য হতে পারে আতঙ্ক ছড়ানো, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা বা সরকারকে বিব্রত করা।

১৭ থেকে ১৯ আগস্টের দিকে “Latbiya” নামে ইমেইল যায় পররাষ্ট্র মন্ত্রণালয়, চীনা দূতাবাস, রাশিয়া, সৌদি, তুরস্ক ও পাকিস্তান হাইকমিশনে। বিকাশ ও ক্রিপ্টোতে টাকা চাওয়া হয়। চীনা দূতাবাসের ইমেইলে দূতাবাস ও চীনা প্রকল্পে হামলার হুমকি ছিল বলে সূত্র জানায়। ২০ আগস্ট সিটিটিসি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করে। বারিধারা-গুলশানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, এটি অনলাইনের ভুয়া গ্রুপ; বিকাশ নম্বরধারী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা নির্দোষ। কেউ গ্রেপ্তার হয়নি।

এখানে একটা প্রশ্ন থেকে যায়—কেন ঠিক চীনা দূতাবাসকে আলাদা করে হামলার হুমকি দেওয়া হলো? কেন একই সময়ে একাধিক মিশন টার্গেট করা হলো?

এখানেই পুরোনো এক প্রতিবেদনগুলো আবার আলোচনায় আসে। আমার দেশ পত্রিকা ২০২৫ সালের নভেম্বরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে লিখেছিল, বাংলাদেশকে ব্যবহার করে চীনবিরোধী কার্যক্রম চালাতে RAW-এর একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে। সেই নেটওয়ার্কের কেন্দ্রে ছিল মুক্তিযুদ্ধ মঞ্চের কিছু নেতা, যাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নাম উঠেছিল ছাত্রলীগের আমিনুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির মুফতি মাসুম বিল্লাহ নাফিসহ কয়েকজনের। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গণমাধ্যমে ছোট অনুষ্ঠানকে বড় করে প্রচার করা হতো এবং চীনা দূতাবাস তখন উদ্বেগ জানিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই প্রতিবেদনটি সম্প্রতি আবারও প্রচারিত হয়েছে।

সরাসরি প্রমাণ নেই যে আগস্টের ইমেইলগুলো সেই নেটওয়ার্ক পাঠিয়েছে। পুলিশও সেই দাবি করেনি। কিন্তু ধরনটা মিলে যায়—চীনকে লক্ষ্য করে চাপ তৈরি, কূটনৈতিক মিশনকে অস্বস্তিতে ফেলা, আর সরকারকে “নিরাপত্তা দিতে পারছে না” এমন চিত্র দাঁড় করানো। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, অনেক নেতা বিদেশে পলাতক, ডিসেম্বরে তারা দেশে ফেরার চেষ্টা করছে। আর এমন পরিস্থিতিতে টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগও উঠছে।

কিছুদিন পরপর এরকম “ভুয়া ইমেইল” পাঠিয়ে সরকারকে বিব্রত করাই উদ্দেশ্য নাকি এর পেছনে রয়েছে আরও কোনো বৃহৎ ষড়যন্ত্র তা খতিয়ে দেখছে সরকার। চীনা দূতাবাসকে হামলার হুমকি দেওয়ার মতো নির্দিষ্ট বাক্য কে লিখল? হোয়াক্স হলেও হোয়াক্সের পেছনে উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য খুঁজতে গেলে শুধু ইমেইল সার্ভার নয়, পুরোনো রাজনৈতিক ও গোয়েন্দা নেটওয়ার্কও দেখতে হয়। তদন্ত সেদিকে যাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

জঙ্গি নাটকের কারিগর এখন ‘বিশেষজ্ঞ’ হয়ে হাজির; পুলিশ হয়ে পুলিশের ওপর আস্থা নেই তার!

 জঙ্গি নাটকের কারিগর এখন ‘বিশেষজ্ঞ’ হয়ে হাজির; পুলিশ হয়ে পুলিশের ওপর আস্থা নেই তার!

গোপালগঞ্জে জন্ম নেওয়া মো. মনিরুল ইসলাম শুধু একজন পুলিশ কর্মকর্তা ছিলেন না। তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের কাউন্টার-টেরোরিজম ন্যারেটিভের অন্যতম প্রধান স্থপতি। ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর সিটিটিসির প্রধান হিসেবে উত্থান, তারপর ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত এসবি প্রধান—এই পুরো সময়টায় তার নাম জড়িয়ে গেছে একের পর এক ‘জঙ্গি নাটক’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে।

এখন সেই মনিরুল ইসলাম প্রায়ই সাংবাদিক নবনীতা চৌধুরীর ইউটিউব অনুষ্ঠানে হাজির হচ্ছেন। সর্বশেষ ভিডিওতে তিনি রংপুরের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। জঙ্গিবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, অপরাধীদের ধরন কী, নেপথ্যের কারণ কী—এসব নিয়ে মনগড়া ও আওয়ামী লীগের প্রেসক্রাইবড্ মতামত দিয়ে তিনি ‘বিশেষজ্ঞ’ সাজছেন। নবনীতা মশলা মিশিয়ে একে জনমনের আতঙ্ক তৈরি করছেন এবং উগ্রবাদী দেশ হিসেবে বাংলাদেশের বদনাম করছেন।

কিন্তু প্রশ্ন হলো—যিনি নিজেই পুলিশের শীর্ষ পদে থেকে একাধিক ‘জঙ্গি নাটক’ ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত, তিনি এখন কীভাবে নিরাপত্তা পরিস্থিতির নিরপেক্ষ বিশ্লেষক হয়ে উঠলেন? আরও গুরুতর বিষয় হলো, তিনি যে পুলিশ বাহিনীর অংশ ছিলেন, সেই পুলিশের ওপরই কেন তার আস্থা নেই বলে মনে হয়? নিজে পুলিশ হয়ে পুলিশকেই প্রশ্নবিদ্ধ করা বা সন্দেহের ছায়া তৈরি করা—এটা কেমন নৈতিক অবস্থান?

মেজর জাহিদুল ইসলামকে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা, গাজীপুর পাতারটেকের ভুয়া অভিযানসহ বহু ঘটনায় তার নাম জড়িয়ে রয়েছে। যে ব্যক্তি আওয়ামী লীগের পুরোটা সময় রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে ‘জঙ্গি কার্ড’ খেলেছেন, তিনিই এখন বর্তমান আইনশৃঙ্খলা ও চরমপন্থা নিয়ে জনগণকে উপদেশ দিচ্ছেন! এখনও মনিরুল আওয়ামী লীগের গেমকার্ড হয়ে খেলছেন!

প্রথম আলোর উদ্দেশ্য কী? আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্যকে প্রশ্নবিদ্ধ করা? নাকি পাঠকের মনে সন্দেহ তৈরি করে দেওয়া?


প্রথম আলোর রিপোর্টটি পড়ে মনে হয়, পুলিশের দ্রুত গ্রেপ্তার ও স্বীকারোক্তিকে ছোট করে দেখানোই মূল উদ্দেশ্য।

রংপুরে চারজনকে হত্যার ঘটনায় পুলিশ দুই তরুণকে আটক করেছে, তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার হয়েছে। এরপরও প্রথম আলো স্বজনদের সন্দেহকে বড় করে তুলে ধরেছে। বলা হচ্ছে—‘দুই কম বয়সী ছেলে চারজনকে মারতে পারে না’, ‘তাদের শরীরের অবস্থা এমন নয়’। পুলিশের বিস্তারিত ভাষ্যকে পেছনে ফেলে সন্দেহের কথাগুলোকেই প্রধান করে উপস্থাপন করা হয়েছে।

এখানে প্রশ্ন ওঠে—প্রথম আলোর উদ্দেশ্য কী?

আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্যকে প্রশ্নবিদ্ধ করা? নাকি পাঠকের মনে সন্দেহ তৈরি করে দেওয়া? সংবেদনশীল এমন একটি ঘটনায় অনুসন্ধানী সাংবাদিকতা করার সুযোগ ছিল। আলামত কী পাওয়া গেছে, স্বীকারোক্তির বিস্তারিত কী, ঘটনাস্থলের ফরেনসিক তথ্য কী—এসব নিয়ে গভীর তদন্ত করে রিপোর্ট করা যেত। তা না করে স্বজনদের আবেগময় সন্দেহকেই মূল ফোকাস করা হয়েছে। এতে গুজব ছড়ানোর সুযোগ তৈরি হয়। যারা ইতিমধ্যেই ‘পুলিশ ভুল লোক ধরেছে’ বা ‘অন্য কেউ জড়িত’ বলে প্রচার চালাচ্ছে, তারা এই রিপোর্টকেই ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে।

সাংবাদিকতার নীতি বলে—তথ্যের ভিত্তিতে রিপোর্ট করতে হবে, সন্দেহকে সত্যের মতো উপস্থাপন করা যাবে না। বিশেষ করে যখন পুলিশ ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেছে এবং স্বীকারোক্তি নিয়েছে। স্বজনদের প্রশ্ন থাকা স্বাভাবিক। কিন্তু সেই প্রশ্নকেই একমাত্র সত্য করে তোলা এবং পুলিশের তদন্তকে হালকাভাবে উপস্থাপন করা দায়িত্বশীল সাংবাদিকতা নয়।

এ ধরনের রিপোর্ট জনমনে বিভ্রান্তি তৈরি করে। আর বিভ্রান্তিই গুজবের সবচেয়ে বড় সহায়ক।

অপরাধীর শার্ট নিয়ে গুজব: কারা পুলিশের সাফল্য ঢাকতে নতুন ন্যারেটিভ বানাচ্ছে?

অপরাধীর শার্ট নিয়ে গুজব: কারা পুলিশের সাফল্য ঢাকতে নতুন ন্যারেটিভ বানাচ্ছে? রংপুরের চার খুনের ঘটনায় পুলিশ দ্রুত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে স্বীকারোক্তি দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রমাণও উদ্ধার হয়েছে। এখনও কিছু মানুষ অপরাধীর শার্ট নিয়ে গুজব ছড়াচ্ছে। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই বলা হচ্ছে—শার্টের রং বা নকশা দেখে বুঝা যাচ্ছে অপরাধী অন্য কেউ, পুলিশ ভুল লোক ধরেছে, পুলিশ নতুন গল্প ফাঁদছে! ইত্যাদি।

এই গুজব কেন ছড়ানো হচ্ছে?

কারণ মূল ন্যারেটিভ ভেঙে গেছে। অপরাধী হিন্দু হওয়ায় “সংখ্যালঘু নির্যাতন” কার্ড খেলা যায়নি। তাই এখন নতুন গল্প বানানোর চেষ্টা চলছে। কেউ বলছে পুলিশের তদন্তে গরমিল আছে, কেউ বলছে স্বীকারোক্তি জোর করে নেওয়া হয়েছে, কেউ শার্টের মতো তুচ্ছ বিষয় ধরে সন্দেহ তৈরি করছে। উদ্দেশ্য একটাই—পুলিশের সাফল্যকে ছোট করা এবং অপরাধীদের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া।

কে এই কাজ করছে? যারা সবসময় একপাক্ষিক ন্যারেটিভ চালায়। যখন অপরাধী মুসলিম হয়, তখন তারা সোচ্চার হয়। কিন্তু অপরাধী হিন্দু হলে চুপ করে যায় বা নতুন করে গুজব তৈরি করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাতে চায় না। বরং পুলিশের কাজকে প্রশ্নবিদ্ধ করে নিজেদের পুরনো এজেন্ডা বাঁচিয়ে রাখতে চায়।

বাস্তবতা হলো—পুলিশ কম সময়ের মধ্যে অপরাধীদের ধরেছে, স্বীকারোক্তি নিয়েছে এবং আদালতে হাজির করেছে। এটাই এখন পর্যন্ত সরকারের সবচেয়ে বড় সাফল্য। শার্টের গুজব বা অন্য কোনো অপ্রমাণিত কথা দিয়ে এই সত্যকে ঢাকা যায় না।

অপরাধীকে বাঁচানোর চেষ্টা যারা করছে, তারা আসলে ন্যায়বিচারের পক্ষে নয়। তারা শুধু নিজেদের ন্যারেটিভ বাঁচাতে মরিয়া। আর ভিন্ন দেশের স্বার্থ রক্ষা করতে সচেষ্ট। কারণ সাম্প্রদায়িক উস্কানি ভারতের মিডিয়া প্রতিনিয়ত দিয়েেই যাচ্ছে। দেখলে মনে হয়, বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক নয়, তারা ভারতের নাগরিক!

রংপুরের ৪ জনের হ*ত্যাকাণ্ডের ঘটনা হলো মাদক ও ব্যক্তিগত দ্বন্দ্বের ফল—কোনো সাম্প্রদায়িক হামলা নয়

রংপুরের ৪ জনের হ*ত্যাকাণ্ডের ঘটনা হলো মাদক ও ব্যক্তিগত দ্বন্দ্বের ফল—কোনো সাম্প্রদায়িক হামলা নয়

রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চারজনের হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মুগ্ধ ও সিদ্ধার্থ। উভয়েই হিন্দু ধর্মাবলম্বী।

প্রাথমিক তদন্ত ও তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ঘটনাটি সাম্প্রদায়িক উস্কানি বা জঙ্গি তৎপরতার কোনো ঘটনা নয়। বরং মাদক সেবন ও ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

জানা গেছে, দুই যুবক শিক্ষকের বাড়ির ছাদে মাদক সেবন করছিল। শিক্ষক তাদের বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা হয়। এরপর তারা শিক্ষককে শ্বাসরোধ করে ছাদেই হত্যা করে। চিৎকার শুনে শিক্ষকের স্ত্রী সিঁড়ি দিয়ে উঠে এলে তাকেও হত্যা করা হয়। পরে বাড়ির দুই সন্তানকেও হত্যা করা হয় বলে তারা স্বীকার করেছে।

পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে এ পর্যন্ত যা বেরিয়েছে, তাতে এটা স্পষ্ট যে ঘটনাটি মাদক ও ব্যক্তিগত সংঘাতসংশ্লিষ্ট। ধর্মীয় পরিচয় বা কোনো সংগঠিত সাম্প্রদায়িক উদ্দেশ্যের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এর পরও কিছু মহল এ ঘটনাকে হিন্দুদের ওপর বর্বরতা বা জঙ্গি তৎপরতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজে গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায় নিয়ে ধারাবাহিক পোস্ট করা হচ্ছে। রংপুরের এই হত্যাকাণ্ডকেও সেই প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করার চেষ্টা দেখা যাচ্ছে। ভারতীয় কিছু মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মেও একই ধরনের ন্যারেটিভ ছড়ানোর প্রয়াস চলছে।

বাস্তবতা হলো, গ্রেফতারকৃত দুজনই হিন্দু ধর্মাবলম্বী। তারা নিজেরাই মাদক সেবনের সময় বাধা পাওয়ার জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। এ ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক রং দিয়ে উপস্থাপন করা মানে তথ্যকে বিকৃত করা। মাদক সমস্যা সমাজে একটি বাস্তব সংকট। এ ধরনের ব্যক্তিগত অপরাধকে ধর্মীয় সংঘাত হিসেবে চিত্রিত করার চেষ্টা সমাজে বিভেদ তৈরি করে।

পুলিশ ও প্রশাসনের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্ত শেষ করে আসল সত্য তুলে ধরা। আর নাগরিকদের দায়িত্ব হলো গুজব ও উস্কানিমূলক প্রচারণায় কান না দিয়ে তথ্য যাচাই করা। রংপুরের এই ঘটনা মাদক ও ব্যক্তিগত দ্বন্দ্বের ফল—সাম্প্রদায়িক হামলা নয়।

মাতাল জয়ের অভিযোগ: বাংলাদেশে আল-কায়েদার সেই শীর্ষ নেতা উধাও! সে কি ৫ আগস্ট পালিয়ে ভারতে গেছে?


মাতাল জয়ের অভিযোগ: বাংলাদেশে আল-কায়েদার সেই শীর্ষ নেতা উধাও! সে কি ৫ আগস্ট পালিয়ে ভারতে গেছে?

শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক্স-এ দীর্ঘ পোস্ট দিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন জঙ্গি দমনে হাত গুটিয়ে রেখেছে এবং দেশ আরেকটি পাকিস্তান হয়ে উঠছে। তিনি আল-কায়েদার কথিত দ্বিতীয় স্তরের নেতা মাওলানা ইকরামুল হকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অভিযুক্ত করেছেন।

এই অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখতে গেলে প্রথমেই প্রশ্ন ওঠে—কে এই অভিযোগ করছেন এবং কেন?

হাসিনা পরিবার ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষ নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। সেই সরকারের শীর্ষ নেতৃত্ব সবাই এখন পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন। যারা নিজেরাই গুম, বিচারবহির্ভূত হত্যা এবং দমন-পীড়নের অভিযোগের কেন্দ্রে ছিলেন, তারা এখন দেশের নিরাপত্তা নিয়ে উপদেশ দিচ্ছেন—বড়ই হাস্যকর ব্যাপার।

মাতাল জয়ের অভিযোগ, জাতিসংঘের এক রিপোর্টে বাংলাদেশে আল-কায়েদা ও জেএমবির তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাস্তবতা হলো, আল-কায়েদা একটি বৈশ্বিক সংগঠন। তারা বিশ্বের বিভিন্ন দেশে নেটওয়ার্ক গড়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রেও তারা বড় হামলা চালিয়েছে। কোনো দেশে তাদের উপস্থিতির সম্ভাবনা থাকা মানেই সেই দেশের সরকার জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে—এমন সিদ্ধান্ত শুধু পাগল ব্যক্তিরাই নিতে পারে। বাংলাদেশে অতীতে জঙ্গি তৎপরতা ছিল এবং সেটা আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময়, তারাই দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। সেই সময়ের অনেক ঘটনার দায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ওপরও চাপানো হয়েছিল। কিন্তু বর্তমানে দেশে বড় ধরনের জঙ্গি হামলার কোনো স্বীকৃত প্রমাণ নেই।

সাম্প্রতিক মাসগুলোতে ঢাকাসহ কয়েকটি স্থানে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও কিছু জায়গায় বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব ঘটনার তদন্ত চলছে। কিন্তু এগুলোকে সরাসরি বর্তমান সরকারের ব্যর্থতা বা জঙ্গি পুনরুত্থানের প্রমাণ হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন বলে একাধিক অভিযোগ উঠেছে। হামলা, অগ্নিসংযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত রাখার চেষ্টা চলছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট মহল মনে করে।

ইকরামুল হক নামের ব্যক্তি সম্পর্কে জয় যে দাবি করেছেন, তাও যাচাইসাপেক্ষ। কোনো ব্যক্তি জামিনে মুক্ত হওয়ার পর নিখোঁজ থাকলে তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। কিন্তু এটাকে সরকারের ইচ্ছাকৃত অবহেলা বা সুরক্ষা দেওয়ার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হলে যথাযথ তদন্ত ছাড়াই রাজনৈতিক অভিযোগে পরিণত হয়। গোয়েন্দা সংস্থাগুলো তাকে খুঁজছে বলেই জানা যায়। পুরনো মামলার ফাইল ধুলো জমে থাকা কোনো নতুন ঘটনা নয়—অতীতেও এমন অনেক মামলা ঝুলে থেকেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা দেশে ১৫ বছর ক্ষমতায় থেকে নিরাপত্তা ব্যবস্থা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন, তারা এখন বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। জয়ের পোস্ট সেই ধারারই অংশ। আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলেই বাংলাদেশ নাকি মিনি পাকিস্তান হয়ে যায়। এটার অর্থ একটাই—বর্তমান সরকারকে ব্যর্থ ও বিপজ্জনক হিসেবে চিত্রিত করা।

বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স। এদেশের মাটিতে জঙ্গিদের কোনো স্থান নেই। সাম্প্রতিক গ্লোবাল টেররিজম ইনডেক্সএ তার প্রমাণ পাওয়া যায়। সেখানে বাংলাদেশের অবস্থান ৪২ তম। ভারতের অবস্থান ১৩ আর পাকিস্তান নাম্বার ওয়ান। সুতরাং জয়ের অভিযোগ মিথ্যা ।

যারা নিজেরাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে দেশ ছেড়েছেন, তাদের মুখে নিরাপত্তার উপদেশ শোনার আগে তাদের নিজের অতীতকেই প্রশ্ন করা উচিত।

রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেননি, গুজব অস্বীকার

 


রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেননি, গুজব অস্বীকার

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণের ভাইরাল গুজব সম্পূর্ণ অস্বীকার করেছেন। সৌদি আরবের জেদ্দাভিত্তিক পত্রিকা ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এখনো ক্যাথলিক ধর্মেই আছেন।

সম্প্রতি মরক্কান ব্যবসায়ী ও ফিফা-লাইসেন্সপ্রাপ্ত ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে ইসলামিক রীতিতে বিয়ের দৃশ্য দেখা যায়। এতে ভক্তদের মধ্যে ধারণা তৈরি হয়, স্ত্রীর অনুসরণে তিনি হয়তো ইসলাম গ্রহণ করেছেন।

তুরস্কের সংসদ সদস্য আলি শাহিন ব্রাজিলের মুসলিম নেতা শেখ জিহাদ হামাদার বরাত দিয়ে দাবি করেন, কার্লোস প্রায় চার সপ্তাহ আগে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। এই দাবি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে।

কার্লোস ওকাজকে বলেন, “ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। স্ত্রীকে নামাজ পড়তে দেখা সত্যিই সুন্দর। কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি—এই গুজব সত্য নয়।”

তিনি ব্যাখ্যা করেন, বিয়ের অনুষ্ঠান একাধিক রীতিতে করা হয়েছিল। তার পরিবার ক্যাথলিক হওয়ায় সেই ঐতিহ্য বজায় রাখা হয়। একই সঙ্গে স্ত্রী ও মুসলিম বন্ধুদের সম্মানে ইসলামিক রীতির একটি পর্বও রাখা হয়। এই দ্বৈত আয়োজন থেকেই বিভ্রান্তি তৈরি হয়।

তাদের সম্পর্ক শুরু হয় ফুটবল-সংক্রান্ত এক ব্যবসায়িক বৈঠকে। প্রায় দুই বছর প্রেমের পর তারা বিয়ে করেন। বিয়ের খবর জানুয়ারি মাসেই বেরিয়েছিল। ২৫ জুলাই একটি ব্যক্তিগত অনুষ্ঠান হয়। আগস্টের মাঝামাঝি ইসলামিক রীতির ছবি ভাইরাল হওয়ার পর গুজব তীব্র হয়।

৫৩ বছর বয়সী এই তারকা লেফটব্যাক ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম তারকা। এটি তার তৃতীয় বিয়ে। এর আগে দুবার বিয়ে করেছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তার এই অস্বীকারকেই মূল খবর হিসেবে তুলে ধরেছে। গুজব ছড়ালেও রবার্তো কার্লোস নিজে স্পষ্ট করে দিয়েছেন—তিনি ধর্ম পরিবর্তন করেননি।

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team