জঙ্গি নাটকের কারিগর এখন ‘বিশেষজ্ঞ’ হয়ে হাজির; পুলিশ হয়ে পুলিশের ওপর আস্থা নেই তার!

0

 জঙ্গি নাটকের কারিগর এখন ‘বিশেষজ্ঞ’ হয়ে হাজির; পুলিশ হয়ে পুলিশের ওপর আস্থা নেই তার!

গোপালগঞ্জে জন্ম নেওয়া মো. মনিরুল ইসলাম শুধু একজন পুলিশ কর্মকর্তা ছিলেন না। তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের কাউন্টার-টেরোরিজম ন্যারেটিভের অন্যতম প্রধান স্থপতি। ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর সিটিটিসির প্রধান হিসেবে উত্থান, তারপর ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত এসবি প্রধান—এই পুরো সময়টায় তার নাম জড়িয়ে গেছে একের পর এক ‘জঙ্গি নাটক’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে।

এখন সেই মনিরুল ইসলাম প্রায়ই সাংবাদিক নবনীতা চৌধুরীর ইউটিউব অনুষ্ঠানে হাজির হচ্ছেন। সর্বশেষ ভিডিওতে তিনি রংপুরের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। জঙ্গিবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, অপরাধীদের ধরন কী, নেপথ্যের কারণ কী—এসব নিয়ে মনগড়া ও আওয়ামী লীগের প্রেসক্রাইবড্ মতামত দিয়ে তিনি ‘বিশেষজ্ঞ’ সাজছেন। নবনীতা মশলা মিশিয়ে একে জনমনের আতঙ্ক তৈরি করছেন এবং উগ্রবাদী দেশ হিসেবে বাংলাদেশের বদনাম করছেন।

কিন্তু প্রশ্ন হলো—যিনি নিজেই পুলিশের শীর্ষ পদে থেকে একাধিক ‘জঙ্গি নাটক’ ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত, তিনি এখন কীভাবে নিরাপত্তা পরিস্থিতির নিরপেক্ষ বিশ্লেষক হয়ে উঠলেন? আরও গুরুতর বিষয় হলো, তিনি যে পুলিশ বাহিনীর অংশ ছিলেন, সেই পুলিশের ওপরই কেন তার আস্থা নেই বলে মনে হয়? নিজে পুলিশ হয়ে পুলিশকেই প্রশ্নবিদ্ধ করা বা সন্দেহের ছায়া তৈরি করা—এটা কেমন নৈতিক অবস্থান?

মেজর জাহিদুল ইসলামকে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা, গাজীপুর পাতারটেকের ভুয়া অভিযানসহ বহু ঘটনায় তার নাম জড়িয়ে রয়েছে। যে ব্যক্তি আওয়ামী লীগের পুরোটা সময় রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে ‘জঙ্গি কার্ড’ খেলেছেন, তিনিই এখন বর্তমান আইনশৃঙ্খলা ও চরমপন্থা নিয়ে জনগণকে উপদেশ দিচ্ছেন! এখনও মনিরুল আওয়ামী লীগের গেমকার্ড হয়ে খেলছেন!

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team