বাংলাদেশি পরিচয়ে নির্যাতন: ভারতের সেই পুরনো মানসিকতা
সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এক ডাক্তার দুই বাংলাদেশিকে পিটিয়েছেন। কারণ স্পষ্ট—তারা বাংলাদেশি। অবৈধ অভিবাসী সন্দেহে তিনি রাস্তায় তাদের থামিয়ে গালিগালাজ করে মারধর করেন। নসরীনা ও তার স্বামী মোহাম্মদ বিলালের ওপর এই আক্রমণের ভিডিও ভাইরাল হওয়ার পর ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীরা সত্যিই বাংলাদেশি। এ ঘটনা নতুন নয়। বাংলাদেশি পরিচয় শুনলেই ভারতের অনেক জায়গায় মব বা ব্যক্তিগত আক্রমণের খবর পাওয়া যাচ্ছে ইদানীং। মুসলিম পরিচয় আর বাংলাদেশি পরিচয় দুটোই অনেকের কাছে সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কয়েক মাস আগে অভিনেতা মোশাররফ করিম কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে এয়ারপোর্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে। এসব দেখে স্পষ্ট যে, ভারতে বাংলাদেশিদের প্রতি সহনশীলতা কমে গেছে। তবুও অনেকে ট্যুরিস্ট ভিসার জন্য লম্বা সিরিয়ালে দাঁড়ান। কেন? একটু ভেবে দেখুন, ভ্রমণ বা শপিং এর জন্য কি এত ঝুঁকি নেওয়ার দরকার আছে?
অন্তর্বর্তী সরকারের সময় ভিসা বন্ধ বা সীমিত করার সময় ভারতের মেডিকেল ট্যুরিজম ও হোটেল ব্যবসায় বড় ধাক্কা লেগেছিল। অনেক হোটেল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের কৃষকরা পেঁয়াজ বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে বিক্ষোভ করেছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা আত্মচিৎকার করেছেন। বাংলাদেশিরা না গেলে তারা দুমুঠো খেতে পারবে না বলে অনেকে বলেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। অথচ সেসময় কিন্তু বাংলাদেশে কোনো পণ্যের দাম বাড়েনি। চিকিৎকার কথা যদি বলি ভারত না গিয়ে বরং চীন, তুরস্ক, ইরানসহ অন্যান্য দেশে সস্তায় চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। দেশের হাসপাতালগুলোতে আস্থা বাড়ানোর চেষ্টা চলছে।
বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সময়ে তেমন ক্ষতিগ্রস্ত হননি। বরং ভারতের ন্যারেটিভ ভেঙে গেছে। তারা ছাড়া বাংলাদেশ অচল—এ ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন ট্যুরের জন্য নেপাল, ভুটান, থাইল্যান্ড, চীনসহ পুরো বিশ্ব খোলা। সেখানে ধর্মীয় প্রতিহিংসা বা মবের ভয় নেই। স্ক্যামারদেরও কম। তাহলে শুধু ভারতেই ভিড় করার কী প্রয়োজন? বেইজ্জতির ঝুঁকি নিয়ে কেন যেতে হবে?
জরুরি চিকিৎসার প্রয়োজনে যাওয়া যায়। কিন্তু আনন্দ ভ্রমণ বা সাধারণ ট্যুরের জন্য এ মুহূর্তে ভারতের পরিবেশ উপযোগী নয়। বিশেষ করে পশ্চিম বঙ্গে যখন বিজেপি ক্ষমতায় এসেছে তখন থেকে পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। এর চেয়ে বরং দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার পরামর্শ দিন। ডাক্তার-হাসপাতাল-টেস্ট-ঔষধ ব্যবসায় স্বচ্ছতা আনুন। বাইরের দরজা খোলা আছে। নিরাপদ জায়গা বেছে নিন।
#BoycottIndiaTourism #ProtectBangladeshis #SafeTravelChoices
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment