যখন তারা স্কুলে পড়ত, তখন বিএনপি রাজপথে লড়ছিল

0


যখন তারা স্কুলে পড়ত, তখন বিএনপি রাজপথে লড়ছিল

আজকের নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ আর নাসীরুদ্দীন পাটওয়ারী—এই চারজন এখন জুলাই অভ্যুত্থানের মুখ, এনসিপির শীর্ষ নেতা। কিন্তু এক যুগ আগে তারা কেউ রাজনৈতিক ময়দানে ছিলেন না। তারা তখন স্কুল-কলেজের ছাত্র, কেউ কেউ একেবারে শিশু-কিশোর।

২০১০ সালে খালেদা জিয়ার সামরিক বাড়ি উচ্ছেদের প্রতিবাদে বিএনপি সারা দেশে হরতাল ডাকে। তখন নাহিদ, সারজিস ও হাসনাতের বয়স মাত্র ১২। পাটওয়ারী ছিলেন ১৫। ২০১৩-১৪ সালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপি টানা হরতাল-অবরোধ করে, নির্বাচন বয়কট করে। তখন এই চারজনের বয়স ১৫ থেকে ১৮। ২০১৫ সালে সরকার পতনের এক দফা দাবিতে যে টানা অবরোধ চলে, যেখানে পেট্রোল বোমা আর সংঘর্ষে শতাধিক প্রাণহানি হয়—তখনও তারা কলেজপড়ুয়া কিশোর।

বিএনপি সেই সময় রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছিল। নেতাকর্মীদের গুম, হত্যা, মামলা আর নির্যাতনের মুখে দলটি একের পর এক কর্মসূচি দিয়েছে। ২০১৮ সালে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পরও প্রতিবাদ হয়েছে। তখন এই চারজনের বয়স ১৯-২২। তারা তখনও ছাত্রজীবনে ব্যস্ত।

আর এখন, ২০২৪-এর জুলাই অভ্যুত্থানের পর, এই চারজনই নিজেদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলে নিজেদের হিরো হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বিএনপি যে লড়াইটা ১৫ বছর ধরে একা করেছে, তার ফল ভোগ করার দাবিদার হয়ে উঠেছেন তারা। কিন্তু ইতিহাস বলে—যখন বিএনপি রাজপথে রক্ত ঝরাচ্ছিল, তখন এই নেতারা স্কুলের বেঞ্চে বসে ছিলেন।

রাজনীতি করতে গেলে ইতিহাস জানতে হয়, ইতিহাস পড়তে হয়, হতে হয় ইতিহাসের ছাত্র। নাহিদ হাসনাত সার্জিস পাটোয়ারীদের একথা কে বুঝাবে?

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo