নিষিদ্ধ আওয়ামী লীগ কি এখন জাসদ ও জাতীয় পার্টির অফিস ব্যবহার করে সাংগাঠনিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে?
গুলিস্তানে জাসদের অফিসে যে দৃশ্য দেখা গেল, সেই প্রশ্নটাই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।
শনিবার দুপুর। জিপিও মোড়ের জাসদ কার্যালয়ের সামনে যুবদলের কর্মীরা জড়ো হন। ভেতর থেকে “জয় বাংলা” স্লোগান ভেসে আসার শব্দ পান। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঢোকে তাদের অনেককে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জাসদের অফিসে গোপন বৈঠক করছিল।
জাসদ একসময় চৌদ্দ দলের অংশ ছিল। হাসানুল হক ইনু আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। এখন তিনি কারাগারে, জুলাইয়ের মামলায় সাজাপ্রাপ্ত। দলটি ছোট, কিন্তু ঠিকানাটা গুলিস্তানে—আওয়ামী লীগের পুরনো কেন্দ্রীয় কার্যালয়ের খুব কাছে। নিষিদ্ধ দলের কর্মীরা যদি সত্যিই সেখানে জড়ো হন, তাহলে সেটা শুধু একটি সভা নয়। সেটা একটা ফাঁক। নিষেধাজ্ঞা থাকলেও জায়গা খুঁজে বের করার চেষ্টা।
জাতীয় পার্টির ক্ষেত্রে একই বক্তব্য প্রযোজ্য। দলটি আওয়ামী লীগের “সহযোগী” বলে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ করার দাবি উঠেছে। নির্বাচনে বৈধতা দেওয়ার অভিযোগ, জোটের রাজনীতি—সবই আছে। নির্বাচনের আগে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়েছিল গণ অধিকার পরিষদের নেতারা। তাদের অফিস ব্যবহার করে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে—েএমন তথ্য প্রায়ই শোনা যাচ্ছে।
জনগণ প্রশ্ন তুলতেই পারে: নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগ কি সত্যিই তাদের শরীকদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে?
তবে রাজনৈতিক বাস্তবতা অন্য কথা বলে। ৫ আগস্টের পর দলটির অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেছেন। যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে। কেউ কেউ আত্মগোপনে। হাসিনাও পালিয়ে ভারতে। তিনি প্রায়ই অনলাইনে ভয়েস এর মাধ্যমে দেশে ফেরার কথা বলেন। আর তাতেই কিছু নেতাকর্মী দেশের নানা প্রান্তে চোরাগুপ্তাভাবে মিছিলের চেষ্টা করেন।
নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়গুলো তালাবদ্ধ, ভাঙচুর করা বা পরিত্যক্ত। কলকাতায় গোপন দফতরের খবর অনুযায়ী- দেশের ভেতরে তারা যদি ছোট সহযোগী দলের অফিসে জড়ো হয়, তাহলে সেটা নিষেধাজ্ঞাকে ফাঁকি দেওয়ার একটা পথ। আর এক্ষেত্রে তাদের দীর্ঘদিনের সহযোগী জাসদ বা জাতীয় পার্টি হতে পারে। সুতরাং সরকারের উচিত হবে জাসদ বা আওয়ামী লীগের অফিসগুলোর দিকে নজর রাখা।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment