তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতীয় মিডিয়ার এত আগ্রহ কেন?

0

 


তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতীয় মিডিয়ার এত আগ্রহ কেন?

গত কয়েকদিন ধরে ভারতীয় মিডিয়া তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ব্যস্ত। Times of India লিখেছে—“India and Bangladesh in talks for visit by PM Tarique Rahman next week”। The Hindu বলেছে সফর নিয়ে আলোচনা চলছে। News18, ET Now, Moneycontrol—সব জায়গায় একই সুর: সফর হচ্ছে, তারিখ চূড়ান্ত হচ্ছে, সম্পর্ক রিসেট হচ্ছে।

প্রশ্ন হলো—এত আগ্রহ কেন?

বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক অমীমাংসিত বিষয় রয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তর, সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্যিক বাধা—এসব বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। ৫ আগস্ট নয়াদিল্লিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে মঞ্চ দিয়ে বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

এমন পরিস্থিতিতে শুধু সফরের তারিখ নিয়ে হইচই করে কী লাভ? সমাধান না করে সফর করানোর চাপ দেওয়া—এটা কি পুরনো মানসিকতারই বহিঃপ্রকাশ নয়?

ভারতীয় মিডিয়া যেভাবে সফরকে প্রায় নিশ্চিত বলে উপস্থাপন করছে, তাতে মনে হচ্ছে তারা মনে করে চাপ দিলেই হবে। কিন্তু এই বাংলাদেশ আর আগের মতো নয়। জাতীয় স্বার্থ ও মর্যাদার প্রশ্ন জড়িয়ে আছে। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না করে কোনো সফর হতে পারে না।

বাংলাদেশ স্পষ্ট করেছে—উপযুক্ত পরিবেশ লাগবে। হাসিনার প্রত্যর্পণ লাগবে। হত্যাকারীদের হস্তান্তর লাগবে। এর আগে সফর নয়। ভারতীয় মিডিয়ার এত আগ্রহ দেখে প্রশ্ন ওঠে—তারা কি সত্যিই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায়, নাকি শুধু সফর দেখিয়ে নিজেদের এজেন্ডা এগোাতে চায়?

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team