ঢাকায় ‘র’ প্রধানের সফরে স্বরাষ্ট্র-পররাষ্ট্র বাদ দিয়ে শিরোনামে শুধু প্রতিরক্ষা উপদেষ্টা! ডেইলি স্টার-ভারতীয় মিডিয়ার একই ন্যারেটিভে প্রশ্ন

0


ঢাকায় ‘র’ প্রধানের সফরে স্বরাষ্ট্র-পররাষ্ট্র বাদ দিয়ে শিরোনামে শুধু প্রতিরক্ষা উপদেষ্টা! ডেইলি স্টার-ভারতীয় মিডিয়ার একই ন্যারেটিভে প্রশ্ন

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফরকে ঘিরে সংবাদমাধ্যমের উপস্থাপনায় একটি বিষয় বিশেষভাবে নজরে পড়ছে। বাংলাদেশের দ্য ডেইলি স্টার থেকে শুরু করে ভারতের নিউজ১৮, ফার্স্টপোস্টসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে সফরের সবচেয়ে দৃশ্যমান অংশ হিসেবে সামনে আনা হয়েছে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তার বৈঠককে। ফলে পাঠকের কাছে এমন একটি ধারণা তৈরি হওয়ার সুযোগ রয়েছে, যেন ‘র’ প্রধানের ঢাকা সফরের মূল উদ্দেশ্যই ছিল একজন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক।

কিন্তু সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সফরের যোগাযোগ ও আলোচনা শুধু প্রতিরক্ষা উপদেষ্টার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক ও যোগাযোগ হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিষয়টি একটি ব্যক্তিকেন্দ্রিক সাক্ষাতের চেয়ে অনেক বিস্তৃত নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে দেখা প্রয়োজন।

একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বিদেশ সফরে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, আন্তঃদেশীয় অপরাধ, গোয়েন্দা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় স্বার্থের মতো একাধিক বিষয় আলোচনায় আসতে পারে। এসব বিষয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ থাকাটা অস্বাভাবিক নয়।

তাহলে প্রশ্ন উঠছে সফরে যদি একাধিক পক্ষের সঙ্গে যোগাযোগ থাকে, সংবাদে শুধু প্রতিরক্ষা উপদেষ্টাকেই কেন প্রধান চরিত্র হিসেবে তুলে ধরা হচ্ছে?

গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের সব তথ্য প্রকাশ্যে আসবে না এটাই স্বাভাবিক। তাই প্রকাশ্যে আসা একটি বৈঠককে পুরো সফরের উদ্দেশ্য হিসেবে দেখানো হলে ঘটনাটির বৃহত্তর প্রেক্ষাপট আড়ালে পড়ে যেতে পারে।

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের শিরোনামের সঙ্গে ভারতের একাধিক গণমাধ্যমের উপস্থাপনায় যখন একই ধরনের ফ্রেমিং দেখা যায়, তখন প্রশ্ন উঠতেই পারে—এটি কি কেবল সংবাদ নির্বাচনের স্বাভাবিক সম্পাদকীয় সিদ্ধান্ত, নাকি একটি নির্দিষ্ট ন্যারেটিভকে সামনে আনার প্রবণতা?

কারণ সংবাদে শুধু কোন তথ্য দেওয়া হচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ নয়; কোন তথ্য বাদ যাচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

‘র’ প্রধানের ঢাকা সফরকে একজন ব্যক্তির সঙ্গে বৈঠকে সীমাবদ্ধ করে দেখালে সফরের সম্ভাব্য বৃহত্তর কূটনৈতিক ও নিরাপত্তাগত প্রেক্ষাপট অনালোচিত থেকে যায়। ফলে প্রয়োজন পুরো সফরের প্রেক্ষাপট সামনে রেখে বিষয়টি দেখা একটি বৈঠককে কেন্দ্র করে নয়।


শেষ পর্যন্ত প্রশ্নটি খুবই সরল: স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসংশ্লিষ্ট যোগাযোগের বিষয়গুলো বাদ দিয়ে শুধু প্রতিরক্ষা উপদেষ্টাকে সামনে রেখে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, তার পেছনে আসলে কী যুক্তি?

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo