শেখ হাসিনা ‘নির্বাসিত নেতা’ নন, তিনি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত অপরাধী

0

 শেখ হাসিনা ‘নির্বাসিত নেতা’ নন, তিনি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত অপরাধী

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিনিয়ত ‘exiled political leader’ বা ‘নির্বাসিত রাজনৈতিক নেতা’ জাতীয় শব্দ ব্যবহার করে শেখ হাসিনাকে উপস্থাপন করা হচ্ছে। এটা কেবল ভুল নয়, ইচ্ছাকৃত বিভ্রান্তি। নির্বাসন মানে হলো কোনো শত্রুশক্তি বা বৈদেশিক হস্তক্ষেপে দেশছাড়া হওয়া। হাসিনা সেটা করেননি। তিনি নিজের শাসনামলে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর পর জনরোষ থেকে বাঁচতে সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন। সেটা পলায়ন, নির্বাসন নয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া, গণহত্যায় উসকানি ও প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ প্রমাণিত হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন। এসব রায় অনুপস্থিতিতে হলেও বাংলাদেশের আদালতের রায়। সেটাই আনুষ্ঠানিক রেকর্ড।

শুধু মানবতাবিরোধী অপরাধ নয়। দুর্নীতির মামলায়ও হাসিনা দোষী। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের একাধিক মামলায় তাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও একইভাবে দোষী সাব্যস্ত হয়েছেন। পরিবারের অন্য সদস্যদেরও বিভিন্ন দুর্নীতি মামলায় সাজা হয়েছে।

যারা এখনও হাসিনাকে ‘নির্বাসিত নেতা’ বলে প্রচার করেন, তাদের কাছে একটা সহজ পরীক্ষা রাখা যায়। তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বা যেকোনো স্থলসীমান্ত দিয়ে ফিরে আসতে দিন। লাইভ সম্প্রচার করুন। দেখুন বাংলাদেশের জনগণ কীভাবে তাকে অভ্যর্থনা জানায়। তখনই বোঝা যাবে বাস্তবতা কী।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি আহ্বান- শেখ হাসিনাকে ‘নির্বাসিত’ বলে অপরাধকে ঢেকে রাখা যায় না। হাসিনা দোষী। জয় দোষী। আদালতের রায়ই চূড়ান্ত। সেটাই রিপোর্ট করা উচিত।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team