মক্কা জোটে বাংলাদেশ এখনো যোগ দেয়নি, তবু দাদাদের কাপাকাপি শুরু
৭ আগস্ট ২০২৬। মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। তিন দেশের কোনো একটিতে সশস্ত্র হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে—এমন প্রতিশ্রুতি নিয়ে গঠিত হয় এই জোট। কিছু মহলে একে ‘ইসলামিক ন্যাটো’ বলেও আখ্যায়িত করা হচ্ছে।
বাংলাদেশ এখনো এই জোটে যোগ দেয়নি। কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তও নেয়নি। শুধু পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, দেশের স্বার্থ এবং বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে এ ধরনের অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোতে যোগদানের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব রাখে। অর্থাৎ এখনো আলোচনা-পর্যালোচনার পর্যায়। সিদ্ধান্ত হয়নি।
তবু ভারতীয় মিডিয়া ও কূটনৈতিক মহলে যেন ঝড় উঠেছে। সিলিগুড়ি করিডরের নিরাপত্তা, পূর্বাঞ্চলীয় সীমান্তের ঝুঁকি, পাকিস্তানের প্রভাব বৃদ্ধি—এসব নিয়ে একের পর এক বিশ্লেষণ ছাপা হচ্ছে। যেন বাংলাদেশ ইতোমধ্যেই জোটে যোগ দিয়ে ভারতকে ঘিরে ফেলেছে। বাস্তবতা হলো, বাংলাদেশ এখনো সিদ্ধান্তই নেয়নি। শুধু নিজের স্বার্থ বিবেচনা করে ভাবছে। আর সেটুকুতেই দাদাদের অস্বস্তি শুরু।
এখানেই প্রশ্ন ওঠে—একটি স্বাধীন দেশ নিজের জাতীয় স্বার্থে কোনো আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো বিবেচনা করলে তা নিয়ে প্রতিবেশীর এত উদ্বেগ কেন? বাংলাদেশ যদি সৌদি আরবের সঙ্গে জ্বালানি নিরাপত্তা, প্রবাসী রেমিট্যান্স বা বিনিয়োগের স্বার্থে কোনো কাঠামোতে যোগ দিতে চায়, সেটা তার সার্বভৌম সিদ্ধান্ত। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বা পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো—এসবও একই কাতারে পড়ে। এগুলোকে শুধুই ‘ভারতবিরোধী পদক্ষেপ’ হিসেবে দেখার চেষ্টা নিজেই একধরনের মানসিকতার পরিচয় দেয়।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’ নীতি অনুসরণ করে এসেছে। বর্তমান সরকারও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে জোর দিচ্ছে। এর অর্থ হলো—নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক সম্পর্ক সাজানো। কেউ যদি এটাকে নিজেদের প্রভাবক্ষেত্রে হস্তক্ষেপ মনে করে, তাহলে সেটা তাদের সমস্যা। বাংলাদেশের নয়।
মক্কা জোটে যোগ দেওয়া বা না দেওয়া—সে সিদ্ধান্ত ঢাকাই নেবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবু ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, তাতে মনে হয় বাংলাদেশের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপকেই নিয়ন্ত্রণ করতে চাওয়ার মানসিকতা কাজ করছে। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকার আছে। তবে সে অধিকার বেছে নেওয়ার আগেই দাদাদের যে এত কাপাকাপি শুরু হবে তা ভাবতেই অবাক লাগছে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment