সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী বাংলাদেশ নিয়ে টকশোতে, স্ট্যাটাসে বা ব্লগে যে গল্প বলেন, তা নতুন কিছু নয়—ধারাবাহিক প্রপাগাণ্ডা। ১১ সেপ্টেম্বর ২০২৬-এ NEWS9-এ তিনি বললেন, এ দেশে হিন্দু বা অমুসলিম হওয়া এখন অপরাধ, সরকার জিহাদিদের মদদ দিয়ে দেশকে পাকিস্তান বানাচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের মামলা সম্পূর্ণ মিথ্যা, আর হিন্দুর একমাত্র অধিকার নিপীড়িত ও নিহত হওয়া। বাস্তবে প্রতিটি ঘটনা নিয়ে মিথ্যাচার করছেন। প্রতিটি ঘটনাকেই তিনি ভিন্নভাবে উপস্থাপন করছেন। তার উদ্দেশ্য কী তা কি আমরা বুঝি না? এবার আসি চিন্ময়ের পতাকা অবমাননা মামলা নিয়ে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রামে ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয় ২০২৪ সালে। মামলা করেছিলেন বিএনপির তৎকালীন স্থানীয় নেতা। সেই মামলায় চিন্ময়ের জামিন স্থগিত থাকায় তিনি কারাগারে আছেন। মায়ের মৃত্যুর পর পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল যে আইনে তা হাসিনার আমলে করা আইন। চিন্ময় হিন্দু বা ইসকন নেতা বলে তার জন্য আইন কি নমনীয় হবে?
দিপু চন্দ্র দাস হত্যা নৃশংস ও সত্য; পুলিশ পরে ধর্ম অবমাননার প্রমাণ পায়নি। এই ঘটনা অন্তর্বতী সরকারের আমলে। সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় বর্তমান সরকারের উপর বর্তায় না।
গণপতি পরিবার হত্যাকে শোয়েব চৌধুরী সাম্প্রদায়িক নিধন বলছেন, পুলিশের ভাষ্যমতে ঘটনাটি ইয়াবাসক্ত অথবা আত্মীয়দের হাতে শ্বাসরোধে হত্যা। এরজন্য সন্দেহভাজন দুজনকে গ্রেফতারও করেছে। তারাও হিন্দু।
“বাঙালি মুসলিম রেভোলিউশনারি পার্টি” নামে কোনো বড় সংগঠন নেই। আইএস নিয়ে ইসরায়েলি সতর্কতা অমুলক, একই অজুহাতে তারা দিনের পর দিন ফিলিস্তিনকে ধ্বংস করছে। বাংলাদেশকে কি শোয়েব চৌধুরী সোমালিয়া ভাবছেন?
মনে নাই? এই শোয়েব চৌধুরী ২০০৩ সালে ইসরায়েল যাওয়ার চেষ্টায় আটক হন। অভিযোগপত্রে মোসাদ এজেন্ট লেখা হয়। রাষ্ট্রদ্রোহ ও ৫০৫(ক)-এ সাজা হয় তার1। পরে প্রতারণা ও অপতথ্যের অভিযোগও ওঠে। ব্লিটজ তার প্রপাগাণ্ডা মঞ্চ, ভারতীয় প্রাইম-টাইম তার মঞ্চ। তার বয়ানে বাংলাদেশ তার সরল শত্রু: তার চোখে বাংলাদেশ হলো জিহাদি বাংলাদেশ। ৫ আগস্টের পর তিনি অভ্যুত্থানকে জনরোষ না বলে “জিহাদিস্ট ক্যু” বলেন। ইউনূস প্রশাসনকে জিহাদি সহযোগী তকমা দেন। এই বয়ানে দুই পক্ষ লাভবান। পলাতক হাসিনা ও ভারত।
ভারতীয় নিরাপত্তা আলোচনায় বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্র হলে সীমান্ত চাপ ও আশ্রয়নীতির যুক্তি তৈরি হয়। ২০২৫ সালে প্রধান উপদেষ্টার প্রেস উইং তাকে অপতথ্য ছড়ানোর অভিযোগ তোলে এজন্যই। শোয়েব চৌধুরী পশ্চিমাদের কাছে উদ্দেশ্য ধারণা তৈরি। তার মতো বাটপারদের জন্যই বাংলাদেশকে পশ্চিমারা একটু ভিন্ন চোখে দেখা শুরু করছে। কিন্তু লাভ হবে না। দেশের দুর্বলতা দেখিয়ে পশ্চিমাদের কাছ থেকে অল্প সুযোগ সুবিধা পাওয়া এই শোয়েব চৌধুরীরা কত নিকৃষ্ট তা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment