ফাইজ তাইয়েব আহমেদ একটা দীর্ঘ স্ট্যাটাস, পাল্টা একটা সিরিয়াস প্রশ্ন করি-

0

 ফাইজ তাইয়েব আহমেদ একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়ে অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন। তার স্ট্যাটাসের মূল বক্তব্য হলো- দেশের পুলিশ করেটা কী? গোয়েন্দা রেখে লাভ কী? 

অনেকেই রাগ করবেন, তবুও পাল্টা একটা সিরিয়াস প্রশ্ন করি-

দেশে অপরাধ হচ্ছে, নাশকতা হচ্ছে, মাদক ঢুকছে, ডেটা লিক হচ্ছে; তার মানেই কি আমাদের গোয়েন্দারা কিছুই করছে না? নাকি আমরা একটা প্রায় ভেঙে পড়া রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ছয় মাসের performance দিয়ে ১৭ বছরের institutional damage-এর হিসাব মেলাতে চাইছি?

গোয়েন্দা সংস্থা, পুলিশ, BGB, Coast Guard, Customs, DNC, BTRC, NID authority, port authority- সব এক প্রতিষ্ঠান নয়। তাদের mandate-ও এক নয়।

একটা কনটেইনার জাল স্বাক্ষরে বন্দর থেকে বেরিয়ে গেলে সেটা অবশ্যই ভয়াবহ ঘটনা। কিন্তু সেটা ঘটলেই প্রথম সিদ্ধান্ত “গোয়েন্দা ব্যর্থ”- এটা ঠিক diagnosis নয়।

প্রথমে দেখতে হবে customs verification কোথায় ব্যর্থ হলো, port access-control কী করছিল, shipping documentation কে authenticate করল, insider ছিল কি না, audit trail ছিল কি না, intelligence আগে কোনো warning দিয়েছিল কি না এবং দিয়ে থাকলে operational agency সেটা কাজে লাগিয়েছিল কি না।

Intelligence failure, enforcement failure, regulatory failure, command failure এবং corruption; পাঁচটা এক জিনিস নয়।

সবকিছুকে “গোয়েন্দারা কী করে?” বাক্সে ঢুকিয়ে দিলে বরং প্রকৃত দায়ী প্রতিষ্ঠানটি পার পেয়ে যায়।

প্রথম বাস্তবতা: বাংলাদেশের পুলিশ এখন স্বাভাবিক অবস্থার কোনো পুলিশ বাহিনী নয়

৫ আগস্ট ২০২৪-এর পর আমরা যে পুলিশ পেয়েছি, সেটা আগের দিনের একই organisation chart নিয়ে বসে থাকা একটি perfectly functioning force ছিল না।

সরকার পতনের পর আইনশৃঙ্খলা ব্যবস্থায় যে ভয়াবহ disruption হয়েছিল, নতুন সরকারের অন্যতম প্রথম challenge ছিল police morale ও public safety ফিরিয়ে আনা।

সরকার পতনের পর প্রায় এক সপ্তাহ পুলিশ কার্যত public space থেকে অদৃশ্য ছিল। পরবর্তী মাসগুলোতেও force-টি reputation এবং operational capacity পুনর্গঠনের লড়াই করেছে।

এখন প্রশ্ন করি- এই institution-কে ছয় মাসের মধ্যে Scotland Yard বানিয়ে ফেলা সম্ভব? না। এটা failure-এর excuse নয়। এটা institutional reality।

-দ্বিতীয় বাস্তবতা: ১৭ বছরে শুধু সরকার তৈরি হয়নি- একটা facidt system তৈরি করেছিলো হাসিনা সরকার।

Awami League-এর দীর্ঘ শাসনামলে রাষ্ট্রের law-enforcement এবং security architecture নিয়ে যে অভিযোগগুলো তৈরি হয়েছে, সেগুলো আজ হঠাৎ আবিষ্কৃত বিষয় নয়। UNDP-ও ২০২৪ সালে লিখেছে, বছরের পর বছর বাংলাদেশের পুলিশকে জনগণের protector-এর পরিবর্তে political repression-এর instrument হিসেবে দেখা হয়েছে; extrajudicial killing, enforced disappearance এবং arbitrary arrest-এর অভিযোগ public trust ক্ষয় করেছে। একই সঙ্গে তারা excessive workload, inadequate resources ও training-এর ঘাটতিকেও পুলিশের effectiveness ও morale-এর সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

OHCHR-ও জুলাই-আগস্ট ২০২৪-এর ঘটনায় security forces-এর বিরুদ্ধে unnecessary and disproportionate force, arbitrary detention, torture, enforced disappearance এবং extrajudicial killing-এর গুরুতর অভিযোগ নথিবদ্ধ করেছে এবং comprehensive vetting ও institutional reform-এর প্রয়োজনীয়তার কথা বলেছে।

অতীতে abuse হয়েছে বলে আজ প্রতিটি crime-কে intelligence failure বলা যায় না। পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থার KPI (Key Performance Indicator)  হলো না- «দেশে একটি মিছিলও হবে না, একটি bomb-ও পাওয়া যাবে না, একটি drug shipment-ও ঢুকবে না, একটি cyberattack-ও হবে না।»

তাহলে MI5, FBI, CIA, DGSI, BND- সবাইকে প্রতিটি terrorist attack বা cyber breach-এর পর বিলুপ্ত করতে হতো।

Britain-এর MI5 প্রকাশ্যেই বলেছে, একজন suspect “radar”-এ থাকা এবং তাকে ২৪ ঘণ্টা intensive surveillance-এ রাখা এক বিষয় নয়। Threat prioritisation করতে হয়।

তারপরও MI5 জানিয়েছে, ২০১৭ সালের মার্চ থেকে তারা ৪৩টি late-stage terrorist attack plot disrupt করেছে।

এটাই intelligence-এর paradox: যেটা ঠেকাতে পারেননি, সেটা আমরা সবাই দেখি; যেটা ঠেকিয়েছেন, তার অধিকাংশ আমরা কোনোদিন জানিই না।

বাংলাদেশেও একই বাস্তবতা আছে Counter-terrorism-এ বাংলাদেশের record শূন্য নয়। US State Department-এর Country Reports on Terrorism 2023 অনুযায়ী, বাংলাদেশে সে বছর reported transnational terrorist violence ছিল না; authorities militant networks-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং ১৬৩ terror suspect গ্রেপ্তার ও ৫৫টি মামলা হয়েছে।

অর্থাৎ “কিছুই করে না”- এটাও তথ্যসমর্থিত বক্তব্য নয়।

ইয়াবা দেশে আছে, তাহলে গোয়েন্দারা কী করে?

প্রশ্নটা শুনতে শক্তিশালী। কিন্তু logicটা অসম্পূর্ণ।

Colombia-তে cocaine আছে বলে Colombian intelligence নেই?

Mexico-তে cartel আছে বলে Mexican intelligence কিছুই করে না?

United States-এ fentanyl ঢোকে বলে DEA, FBI, Homeland Security-এর প্রয়োজন নেই?

বরং transnational narcotics market-এর বৈশিষ্ট্যই হলো- একটা route বন্ধ করলে আরেকটা route তৈরি হয়।

বাংলাদেশেও narcotics interception হচ্ছে। BGB ও অন্যান্য বাহিনী নিয়মিত বড় shipment আটক করছে। Coast Guard-এর বিভিন্ন operation-এ intelligence input-এর ভিত্তিতে smuggling এবং trafficking network-এর বিরুদ্ধে অভিযান পরিচালনার তথ্যও প্রকাশিত হয়েছে।

অতএব দুইটি statement একই সঙ্গে সত্য হতে পারে:

১. ইয়াবা পাচার ভয়াবহ পর্যায়ে আছে।

২. গোয়েন্দা ও enforcement agencies একই সঙ্গে বহু চালান এবং network intercept করছে।

প্রথমটি দ্বিতীয়টিকে false করে না।

বরং প্রশ্ন হওয়া উচিত- 

interdiction rate কত? network dismantlement কত? kingpin conviction কত? financial trail কতটা ধরা যাচ্ছে?

এগুলো measurable KPI।

এবার CDR/NID leak....

এখানে মূল লেখার উদ্বেগের সঙ্গে আমি অনেকটাই একমত। Citizen data যদি টাকার বিনিময়ে বিক্রি হয়, সেটা শুধু privacy breach নয়, national-security vulnerability।

কিন্তু “CDR leak হয়েছে, অতএব চারটা জায়গার এক জায়গা থেকেই হয়েছে”- এটাও technical investigation-এর আগে conclusion হয়ে যাচ্ছে।

Modern data ecosystem এত linear নয়।


Central database secure থেকেও data বের হতে পারে authorised downstream organisation থেকে। Vendor environment থেকে হতে পারে। Compromised employee credential থেকে হতে পারে। Exported report থেকে হতে পারে। API credential misuse হতে পারে। Replicated database অথবা cached dataset থেকেও হতে পারে।

NID verification যদি বহু প্রতিষ্ঠান ব্যবহার করে, attack surface-ও স্বাভাবিকভাবে বড় হয়।

তাই সব API বন্ধ করে দাও- শুনতে decisive হলেও সবসময় smartest solution নয়।

কারণ একই API banking KYC, SIM verification, সরকারি service এবং legitimate identity verification-এ ব্যবহৃত হতে পারে।

সমাধান হলো: API বন্ধ নয়- API accountable করা।

কে query করেছে? কোন credential দিয়ে? কখন কতগুলো record? কোন business purpose-এ?

একজন employee কেন রাত তিনটায় ৫০ হাজার citizen record query করল? একটা institution সাধারণত দিনে ৫০০ query করে; হঠাৎ পাঁচ লাখ কেন করল? এই anomaly automatically flag হলো কি? Sensitive record export হলে dual authorisation ছিল Vendor-এর privileged account কে monitor করছে?

Every query must leave a footprint. Every privileged access must have an owner. এটাই institutional capacity।

“Institutional capacity” মানে আরও বেশি surveillance power নয়

এই জায়গায় মূল সমালোচনার সঙ্গে আমি একমত।

একজন officer-কে warrant ছাড়া আরও দশ লাখ মানুষের data দেখার ক্ষমতা দিয়ে দিলে institutional capacity বাড়ে না।

বরং capacity মানে- professional HUMINT, cyber-forensics, financial intelligence, counter-intelligence, border intelligence, forensic investigation, inter-agency coordination, competent prosecutors, modern case management, reliable informant networks এবং measurable accountability।

Police Reform Commission-ও technology-driven policing, advanced forensic capability, interrogation ও arrest reform এবং transparency বাড়ানোর মতো পরিবর্তনের প্রস্তাব করেছে।

UNDP-র reform dialogue-ও structural reform, human-resource development, police-community relationship, accountability এবং technology ব্যবহার করে transparency ও efficiency বাড়ানোর ওপর জোর দিয়েছে।

অর্থাৎ reform মানে police বা intelligence-কে powerless করা নয়।Professional করা।

আর এখানেই বর্তমান সরকারের সবচেয়ে কঠিন dilemma....

একদিকে মানুষ বলছে- “পুলিশকে ক্ষমতা দিলে আবার আগের মতো হবে।”

অন্যদিকে crime হলে একই মানুষ বলছে- “পুলিশ কিছু করছে না কেন?”

একদিকে intelligence surveillance কমাতে হবে... অন্যদিকে sabotage হওয়ার পর প্রশ্ন- “আগে জানলেন না কেন?”

একদিকে politically compromised officer-দের সরাতে হবে। অন্যদিকে কয়েক মাসের মধ্যে একই institution-এর কাছ থেকে maximum operational efficiency চাই।

এই contradictionটা স্বীকার করতে হবে। রাষ্ট্রকে simultaneously depoliticise এবং operationalise করতে হচ্ছে।

এটা অত্যন্ত কঠিন কাজ।

তাই ছয় মাস বনাম ১৭ বছরের হিসাবটা গুরুত্বপূর্ণ

ধরুন একটা organisation ১৭ বছর ধরে ভুল incentive-এ চলছে।

Promotion system politicised।

Command culture politicised।

Police-public trust ভেঙে গেছে।

Professional intelligence-এর বদলে political intelligence গুরুত্ব পেয়েছে।

কিছু জায়গায় corruption network institutionalised।

তারপর একদিন সরকার পড়ে গেল।

পরের দিন থেকে কি organisation নতুন হয়ে গেল? Uniform একই। Building একই। Database একই। Mid-level command একই। Training একই। Informant ecosystem-এর বড় অংশ একই। Institutional memory-ও একই।

Government পরিবর্তন করা কয়েক ঘণ্টার কাজ হতে পারে। State machinery পরিবর্তন করা বহু বছরের কাজ।

এ কারণেই UNDP-ও বাংলাদেশের বর্তমান police transformation-কে structural reform হিসেবে দেখছে, cosmetic personnel change হিসেবে নয়।

তবে সরকারও “১৭ বছর” বলে অনন্তকাল পার পাবে না, এটাও পরিষ্কার থাকা দরকার।

প্রথম ছয় মাসে perfect police চাই না। কিন্তু direction দেখতে চাই। এক বছরে সব crime বন্ধ চাই না কিন্তু measurable improvement চাই। পুরোনো system রাতারাতি ভাঙবে না, মানলাম।

কিন্তু পুরোনো system-এর beneficiary-দের দিয়েই যদি নতুন system চালানো হয়, তাহলে সেটা reform নয় তাই সরকারকে timeline দিতে হবে।

কোন reform ৬ মাসে?কোনটা ১ বছরে?

কোনটা ৩ বছরে?

Police operational independence কবে?

Independent complaint mechanism কোথায়?

Intelligence oversight framework কী?

CDR/NID access-এর audit architecture কী?

কতজনের privileged access আছে?

Unauthorized query হলে punishment কী?

Political instruction এবং lawful intelligence requirement-এর boundary কোথায়?

এই প্রশ্নগুলোর উত্তর চাইতেই হবে।

আরেকটা কথা- পুলিশকে শুধু গালি দিয়ে professional police পাওয়া যাবে না, ২০২৪ সালে পুলিশের ভূমিকার বিচার অবশ্যই হতে হবে। যিনি অপরাধ করেছেন তাঁর বিচার হতে হবে। Command responsibility থাকলে সেটাও investigate করতে হবে। কিন্তু দুই লাখের কাছাকাছি সদস্যের একটি force-কে collectively criminal বানিয়ে দিলে তার consequence আছে।

একজন constable যদি মনে করেন uniform পরে রাস্তায় নামলেই মানুষ তাকে শত্রু ভাববে, একজন investigator যদি lawful arrest করতেও ভয় পান ভবিষ্যতে রাজনৈতিক মামলা হবে কিনা, একজন competent officer যদি decision না নেওয়াকেই safest career strategy মনে করেন- তাহলে policing paralysis তৈরি হবে।

আর paralysis-এর সবচেয়ে বড় beneficiary গণতন্ত্র নয়। Organised criminal। Extortionist। Trafficker। Smuggler। Cybercriminal। তাই accountability এবং morale- দুটো simultaneously rebuild করতে হবে।

আমরা সম্ভবত গোয়েন্দা সংস্কার নিয়েও ভুল binary-তে আটকে আছি

এক দল চায় unchecked power। আরেক দল চায় power-ই না থাকুক।

দুটোই ভুল।

Britain sensitive surveillance authority-র ক্ষেত্রে executive authorisation-এর পাশাপাশি independent Judicial Commissioner-এর approval-এর ব্যবস্থা রেখেছে।

Germany-তে intelligence agencies-এর নির্দিষ্ট telecommunications surveillance-এর ওপর independent G10 Commission oversight করে।

United States-এ foreign-intelligence surveillance-এর নির্দিষ্ট ক্ষেত্র judicial review-এর জন্য FISA Court আছে।

তাহলে বাংলাদেশে debate কেন হবে- “Access থাকবে, না থাকবে?”

Debate হওয়া উচিত- “Access থাকবে- কিন্তু কে approve করবে, কী threshold-এ করবে, কতদিন থাকবে, কে audit করবে এবং abuse করলে কে জেলে যাবে?”

এটাই civilized intelligence architecture।

তাই “গোয়েন্দারা করেটা কী?” আমি প্রশ্নটা একটু বদলে করতে চাই

গোয়েন্দারা কী করে- সেটা অবশ্যই জিজ্ঞেস করুন।

কিন্তু সঙ্গে এটাও জিজ্ঞেস করুন- তাদের আমরা গত ১৭ বছর কী করতে শিখিয়েছি?

যে officer-কে বছরের পর বছর opposition politician-এর CDR বের করতে বলেছেন, তাকে আজ সকালে উঠে transnational cyber-intelligence analyst হতে বললে হবে?

যাকে political loyalty দিয়ে promote করেছেন, তাকে কাল থেকে meritocracy শেখানো সহজ?

যে থানাকে জনগণের service centre না বানিয়ে political control room বানানো হয়েছিল, signboard বদলালেই সেটা community police station হয়ে যাবে?

হবে না। সময় লাগবে।Training লাগবে।Leadership লাগবে।

Vetting লাগবে।

Technology লাগবে। আর সবচেয়ে বেশি লাগবে political restraint।

তাই আমি গোয়েন্দা বা পুলিশকে blank cheque দেওয়ার পক্ষে নই।

আবার প্রতিটি অপরাধের headline দেখে “এদের রেখে লাভ কী?”- এই populist conclusion-এর পক্ষেও নই।

আমি চাই ২০২৪-এর আগে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের accountability।

আমি চাই July-August-এর অপরাধের credible investigation।

আমি চাই illegal surveillance বন্ধ হোক।

আমি চাই CDR/NID leak-এর forensic audit হোক।

আমি চাই intelligence agencies রাজনৈতিক দলের private surveillance wing না হয়ে রাষ্ট্রের professional security institution হোক।

একই সঙ্গে আমি চাই পুলিশ আবার দাঁড়াক।

Intelligence capability বাড়ুক।

Border intelligence শক্তিশালী হোক।

Cyber intelligence শক্তিশালী হোক।

Financial intelligence শক্তিশালী হোক।

Port intelligence শক্তিশালী হোক।

Counter-terrorism এবং organised-crime intelligence আরও professional হোক।

কারণ দুর্বল পুলিশ কোনো গণতান্ত্রিক অর্জন নয়। দুর্বল গোয়েন্দা ব্যবস্থাও কোনো মানবাধিকার সুরক্ষা নয়।

দুর্বল রাষ্ট্রে ক্ষমতা শেষ পর্যন্ত জনগণের হাতে যায় না।

ক্ষমতা যায় organised criminals, corrupt networks এবং politically connected muscle-এর হাতে।

সুতরাং formula খুব কঠিন নয়:

Strong agency, but not a lawless agency.

Powerful intelligence, but not political intelligence.

Necessary access, but never untraceable access.

Operational freedom, but never freedom from accountability.

Accountability for the past, capacity-building for the future.

১৭ বছরের politicisation ছয় মাসে শেষ হবে- এই প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

আবার “১৭ বছর নষ্ট হয়েছে” বলে আগামী ১৭ বছর সময় চাওয়াও গ্রহণযোগ্য নয়।

সময় দিন, কিন্তু deadline-সহ।

ক্ষমতা দিন, কিন্তু oversight-সহ।

Access দিন, কিন্তু audit trail-সহ।

অফিসারকে স্বাধীনতা দিন, কিন্তু আইনের ভেতরে।

ব্যর্থ হলে জবাবদিহি করুন, কিন্তু সফল হওয়ার institutional capacity-টাও তৈরি করুন।

কারণ শেষ পর্যন্ত শক্তিশালী রাষ্ট্র মানে শক্তিশালী সরকার নয়। শক্তিশালী রাষ্ট্র মানে শক্তিশালী প্রতিষ্ঠান।

আর শক্তিশালী প্রতিষ্ঠান মানে যে প্রতিষ্ঠান ইচ্ছামতো যা খুশি করতে পারে- তা নয়।

শক্তিশালী প্রতিষ্ঠান হলো সেই প্রতিষ্ঠান, যে তার আসল কাজটা ভালোভাবে করতে পারে, রাজনৈতিক নির্দেশে বেআইনি কাজ করতে অস্বীকার করতে পারে, এবং ভুল করলে যার জবাবদিহি নিশ্চিত করা যায়।

বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সামনে এখন আসল পরীক্ষা সেটাই।

১৭ বছরের ভুল institutional incentive ভেঙে তাদের আবার “রাষ্ট্রের সংস্থা” বানানো- কোনো দলের সংস্থা নয়।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team