রাজস্থানে চমক! বিজেপি প্রার্থী পেলেন মাত্র ১ ভোট—নিজের ভোটও দিতে পারেননি কৈলাশচাঁদ
রাজস্থানের পৌরসভা নির্বাচনের ফলাফলে সামনে এসেছে এক চমকপ্রদ ঘটনা। ডিডওয়ানা-কুচামান জেলার পর্বতসার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী কৈলাশচাঁদ পেয়েছেন মাত্র ১টি ভোট। ফল প্রকাশের পর থেকেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, কৈলাশচাঁদ নিজেই ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার নন। তিনি ১২ নম্বর ওয়ার্ডের ভোটার হলেও বিজেপি তাঁকে পাশের ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিল। ফলে নিজের প্রার্থীপদে তিনি নিজেই ভোট দিতে পারেননি। কৈলাশচাঁদের দাবি, ১৩ নম্বর ওয়ার্ডের একজন ভোটার তাঁকে ভোট দিয়েছেন—সেই একটি ভোটই তাঁর মোট ভোটসংখ্যা।
এই ওয়ার্ডে কংগ্রেসের হিনা খানম ৩৭৬ ভোট পেয়ে জয়ী হন। নির্দল প্রার্থী রশিদ খান পান ১৯৫ ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থীর সঙ্গে বিজয়ী প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৩৭৫ ভোটে। পর্বতসার পৌরসভার মোট ২৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১৩টি এবং বিজেপি ১২টি ওয়ার্ডে জয় পেয়েছে।
তবে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল যে “পরিবারের কেউ তাঁকে ভোট দেননি”। তবে নিশ্চিত তথ্য হলো—বিজেপি প্রার্থী কৈলাশচাঁদ মাত্র ১ ভোট পেয়েছেন এবং সেই ভোটটিও তাঁর নিজের নয়।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment