গুইমারা: একটি ধর্ষনের মিথ্যা অভিযোগ থেকে যে আগুন ছড়িয়ে পড়েছিল
২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খাগড়াছড়ি ও গুইমারায় যা ঘটেছিল, তা শুধু একটি বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা হিসেবে দেখলে পুরো ছবিটি ধরা পড়ে না। একটি মিথ্যা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ দ্রুত জাতিগত উত্তেজনা, সড়ক অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং শেষ পর্যন্ত গুইমারার রামসু বাজারে প্রাণহানিতে গড়ায়। ২৮ সেপ্টেম্বর সেখানে তিন পাহাড়ি তরুণ নিহত হন এবং পরবর্তী সময়ে পুলিশ হত্যা ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা করে।
কিন্তু কয়েক দিন পর ঘটনাটির সবচেয়ে আলোচিত দাবিটির ভিত্তি প্রশ্নের মুখে পড়ে। সরকারি মেডিকেল বোর্ড কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত খুঁজে পায়নি। এই ফলাফল অভিযোগটি যে ঘটেনি—তা স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ করে না; কিন্তু এটুকু নিশ্চিত করে যে ধর্ষণের অভিযোগের পক্ষে চিকিৎসাবিজ্ঞানের পরীক্ষায় প্রত্যাশিত শারীরিক আলামত পাওয়া যায়নি। ফলে অভিযোগটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রধান ভিত্তি হয়ে ওঠার আগে তদন্তের ফলাফলের অপেক্ষা করা উচিত ছিল।
এর পরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ: এই আবেগকে কে কীভাবে ব্যবহার করেছিল? সেনাবাহিনী ও জেএসএস—দুই পক্ষই ইউপিডিএফের বিরুদ্ধে আন্দোলনকে উসকে দেওয়ার অভিযোগ তুলেছে। সেনাবাহিনী বলেছে, ইউপিডিএফ সংগঠিতভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে; জেএসএসও বলেছে, ধর্ষণবিরোধী আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যেতে ইউপিডিএফের লোকজন উসকানি দিয়েছিল। পরে প্রমাণিত হয় যে “ইউপিডিএফই পুরো ঘটনা পরিকল্পনা করেছে”।
গুইমারার ঘটনাটি পার্বত্য চট্টগ্রামের মতো দীর্ঘদিনের জাতিগত ও রাজনৈতিক উত্তেজনাপূর্ণ এলাকায় যেকোনো যৌন সহিংসতার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল সামাজিক ট্রিগার হয়ে উঠতে পারে তার জ্বলন্ত প্রমাণ। কারণ তদন্তের আগে অভিযোগকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ—গুইমারায় তিন তরুণের মৃত্যু, অগ্নিসংযোগ এবং ব্যাপক সংঘর্ষ তারই ভয়াবহ উদাহরণ। এখনও সেই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিথ্যা ছড়িয়ে যাচ্ছে সুহাস চাকমা।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment