১৫ বছরের স্বৈরশাসনের হিসাব এখনো শেষ হয়নি — জনগণ আর ফিরে যেতে চায় না
দেড় দশক ধরে দেশ চলেছে একটি দলের ইচ্ছায়। নির্বাচন ছিল, কিন্তু ভোটারের ভোট দেওয়ার সুযোগ ছিল না। বিরোধী কণ্ঠ মানেই ছিল মামলা, গুম অথবা কারাগার। অবশেষে মানুষ মাঠে নামলেন, ছাত্র জনতা এক হলেন। স্বৈরাচারের বিরুদ্ধে শুরু হলো স্বতস্ফূর্ত আন্দোন। আর ২০২৪ সালের জুলাইয়ে সেই শাসন টিকিয়ে রাখতে রাস্তায় নামানো হলো হাসিনার পোশা বাহিনীকে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তদন্ত বলছে, জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। নিহতদের বড় অংশ ছিল তরুণ আর শিক্ষার্থী। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগের অনেক মামলা এখনো চলছে।
হিসাব তাই এখনো শেষ হয়নি। যাঁরা সন্তান হারিয়েছেন, যাঁদের স্বজন বছরের পর বছর "আয়নাঘরে" নিখোঁজ ছিলেন, তাঁরা এখনো পূর্ণ বিচারের অপেক্ষায়।
তবুও কারা যেন বলছে: "আগে ভালো ছিলাম।" প্রশ্ন হলো, কারা ভালো ছিল? যে তরুণ চাকরির পরীক্ষায় কোটার দেয়ালে আটকে ছিলেন, তিনি? যে ভোটার ২০১৪, ২০১৮ আর ২০২৪ সালে নিজের ভোট নিজে দিতে পারেননি, তিনি?
২০২৬ সালের ফেব্রুয়ারিতে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নিজের রায় দিয়েছে। সেই রায়ের অর্থ একটাই: জনগণ পেছনে ফিরতে চায় না। বিচার শেষ হবে আদালতে, আর ইতিহাসের রায় মানুষ আগেই দিয়ে দিয়েছে।
#JusticeForJuly #AccountabilityNow #NeverAgain #BangladeshForward #RuleOfLaw
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment