ঠাকুরগাঁওয়ে ভোটের বার্তা: প্রোপাগান্ডা নয়, কাজের রাজনীতি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টির বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট। ব্যবধান প্রায় ১ লাখ ২৯ হাজার।
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সঙ্গে মেলালে ছবিটা আরও পরিষ্কার হয়। তখন এই আসনে একই জামায়াত প্রার্থী পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ভোট। আট মাসের ব্যবধানে তাঁর ভোট কমেছে প্রায় ৪৬ হাজার। আর বিএনপির জয়ের ব্যবধান প্রায় ৯৮ হাজার থেকে বেড়ে ছাড়িয়েছে ১ লাখ ২৮ হাজার।
কেন এমন ফল?
নির্বাচনের পর থেকে জামায়াতের রাজনীতি ঘুরেছে ওয়াকআউট, লংমার্চ আর অভিযোগের বয়ানে। ভোটের আগেও দলটি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু মাঠের মানুষ দেখেছে ভিন্ন চিত্র। অভিযোগের মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে নিজ দলের এক সংসদ সদস্যকে পদত্যাগ করতে হয়েছে। চাঁদাবাজির অভিযোগে দলীয় নেতাদের গ্রেপ্তার আর বহিষ্কারও হয়েছে। এমন দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতিতে বিরল।
মানুষ বোঝে কোনটা বাস্তবতা আর কোনটা প্রোপাগান্ডা। মঞ্চের হুঁশিয়ারি দিয়ে ভোট মেলে না। ভোট মেলে মানুষের পাশে থাকলে, ভুল হলে দায় নিলে।
ঠাকুরগাঁওয়ের ভোটাররা সেই বার্তাই দিলেন: নেতিবাচক বয়ানের চেয়ে ইতিবাচক রাজনীতি অনেক শক্তিশালী।
#Thakurgaon #ByElection #PositivePolitics #BNP #Bangladesh
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment