শুধু টাকাই খরচ করছে জামায়াত, জনগণকে কী দিচ্ছে?

0
শুধু টাকাই খরচ করছে জামায়াত, জনগণকে কী দিচ্ছে?

৫ আগস্টের পর দুই বছর পেরিয়ে গেছে। নির্বাচনের পর সরকার গঠন হয়েছে, ঠিক এমন এক সময়ে—যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত এক করে ৫ আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশকে টেনে তুলতে, অর্থনীতি পুনর্গঠন ও আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন—তখন দেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নীতিহীন বিলাসিতা জাতিকে হতবাক করেছে। তাদের 'পিকনিক মুড' আর কোটি কোটি টাকার বিদেশ ট্যুর দেখে মনে হচ্ছে দেশে কোনো সমস্যাই নেই, সবকিছু বুঝি স্বাভাবিক!

একদিকে লংমার্চের নামে পিকনিক মার্কা আন্দোলন:
গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াত যে আন্দোলন বা লংমার্চের ডাক দিয়েছিল, তা জনগণের দাবি আদায়ের কোনো কার্যকর কর্মসূচি হতে পারেনি। সাধারণ কর্মীদের শো পিস টাইপ রাস্তায় দাঁড় করিয়ে জায়গায় জায়গায় ছবি তোলা ছিল তাদের জ্যেষ্ঠ নেতাদের কাছে স্রেফ রাজনৈতিক ফোটো-সেশন আর হালকা মেজাজের 'পিকনিক। রাজপথের এই লোকদেখানো কর্মসূচি দিয়ে সরকারের গঠনমূলক সংস্কার প্রচেষ্টায় কোনো ইতিবাচক সহায়তা যেমন আসেনি, তেমনি জনগণের সমস্যারও কোনো সুরাহা হয়নি।

অন্যদিকের দৃশ্য: সপরিবারে ফাইভ স্টার 'বিদেশ ট্যুর':
দেশে যখন নতুন করে অর্থনৈতিক শৃঙ্খলার জন্য অন্তর্বর্তী লড়াই চলছে, ঠিক সেই মুহূর্তে জামায়াতের ৬৮ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪ জন—অর্থাৎ প্রায় অর্ধেক এমপি সপরিবারে উধাও! ৭১ জনের এক বিশাল বহর নিয়ে তারা আড়াই সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, বাহরাইন ও সৌদির মতো দেশগুলোতে। সাধারণ মানুষ ও কর্মীরা যখন অনিশ্চয়তায়, তখন জামায়াত এমপিরা ফাইভ স্টার হোটেলে বসে 'পিকনিক মুডে' ছবি তুলছেন।

দেশ গড়ার চেষ্টায় তারেক রহমান বনাম জামায়াতের বিলাসিতা:
৫ আগস্টের পরবর্তী সংকট কাটিয়ে যখন দেশে নতুন বিনিয়োগ আনা, প্রশাসনিক সংস্কার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তখন জামায়াতের আচরণ পুরো বিপরীত। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে অর্থনৈতিক রূপরেখা বা সংস্কারে সহায়তার বদলে তারা যেন 'সবকিছু ঠিকঠাক আছে' এমন গা-ভাসানো আমেজে কোটি টাকার বাজেট বিদেশের মাটিতে উড়িয়ে দিচ্ছেন। শুনলাম এবার নাকি জামায়াতের আমিরও ট্যুর দিবেন। বাকি থাকলো কেডা? 

এবার আসি জামায়াতের টাকা উড়ছে কোটি কোটি, হিসেব দেবে কে?
ব্যক্তিগত ভ্রমণই হোক কিংবা প্রবাসীদের স্পন্সর করা ট্যুর—৭-৮টি দেশে সপরিবারে বিশাল বহরের পেছনে যে কোটি কোটি টাকা পানি করার মতো উড়ানো হচ্ছে, সেই রাজকীয় বাজেটের রসিদ কোথায়?

জনগণ আসলে কী পেল?
নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক এই মোড়ে দাঁড়িয়ে রাজনৈতিক গম্ভীরতার বদলে জামায়াত দেখালো কেবল কোটি টাকার লবিং আর রাজকীয় আমোদপ্রমোদের মহোৎসব। দেশের সাধারণ মানুষ পেল কেবল ফাঁকা বুলি, আর জামায়াত নেতারা নিলেন সপরিবারে ফ্যামিলি হলিডে ট্রিপ।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team