হাসিনাকে ফেরাতে কাজ করছেন কে এই র এজেন্ট দেবাশীষ?

0

হাসিনাকে ফেরাতে কাজ করছেন কে এই র এজেন্ট দেবাশীষ?

রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যে দুইজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে, তাদের একজন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) দেবাশীষ চন্দ্র পাল। সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে তাকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ এবং সাইবার অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার গ্রেফতারের পেছনে যে প্রশ্নটা সামনে এসেছে, তা হলো—হাসিনাকে ফেরাতে কে কাজ করছে?

দেবাশীষের পরিচয় একজন সাধারণ অবসরপ্রাপ্ত অফিসারের মতো নয়। তিনি হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে DGFI, ASU, RAB Int ও BGB Int-এ কাজ করেছেন। ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতেও কর্মরত ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দীর্ঘ রেকর্ড রয়েছে। অনুমতি ছাড়া সেনানিবাসের বাইরে অবস্থান, মদ্যপানের অভ্যাস, ইউনিটে মেয়ে বন্ধুদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ—এসব অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে। ইউনিট কর্তৃপক্ষ তাকে “সতর্ক” স্বাক্ষরও করিয়েছিল।

পারিবারিক পটভূমি আরও প্রশ্ন তোলে। তার দাদার বংশধর ভারতের নদিয়া জেলার চাপড়া থানায় স্থায়ীভাবে বসবাস করেন। পিতা দয়াল চন্দ্র পাল নীলফামারী ও চুয়াডাঙ্গায় ‘সু-পথ’ নামক এনজিওর প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। মাতা নন্দিতা পাল খ্রিস্টান ধর্মাবলম্বী এবং চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট থেকে অবসরপ্রাপ্ত নার্স। এই পটভূমির সঙ্গে তার ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW-এর সঙ্গে যোগাযোগের অভিযোগ যোগ হয়েছে।

আর্থিক অনিয়মের অভিযোগও কম নয়। সেনা সংস্থা থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তা পরিশোধ করতে অস্বীকৃতি জানান। টাকার বিনিময়ে সেনাবাহিনীতে লোক নিয়োগের ধান্দা করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। তার স্ত্রী যমুনা টেলিভিশনে কর্মরত ছিলেন, যা সেনাবাহিনীর নিয়মের বাইরে ছিল।

কিন্তু সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ডিজিটাল তথ্য চুরির ঘটনায়। সেলিম প্রধানকে গ্রেফতারের পর তার কাছ থেকে উদ্ধার করা ইলেকট্রনিক ডিভাইস থেকে দেবাশীষ ডাটা চুরি করেন বলে অভিযোগ রয়েছে। 

অবসরের পর সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। ডিসেম্বরকে লক্ষ করে নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য বিভিন্ন অর্থ সংগ্রহ গ্রুপের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি কাজী গুলশান আরাকে ভারতে যাওয়ার জন্য ভিসা ব্যবস্থা করে দিতে ভারতীয় বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন। ২০২৬ সালের জুন ও আগস্ট মাসে গুলশান আরা ভারতীয় বিজনেস ভিসার জন্য আবেদন করলে দ্রুত অনুমোদনের আশায় পাসপোর্ট ও ভিসা আবেদনের রিসিপ্ট দেবাশীষের কাছে পাঠান। ভারতীয় দূতাবাসে জটিলতা দেখা দিলেও তিনি বিষয়টি এগিয়ে নিতে সক্রিয় ছিলেন। জানা যায়, ভারতের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেবাশীষ নিয়মিত যোগাযোগ রাখতেন। 

দেবাশীসের ভারতীয় সংযোগ, সেনাবাহিনীর অভ্যন্তরীণ তথ্য চুরি, নিয়োগে অর্থ লেনদেন এবং নিষিদ্ধ রাজনৈতিক শক্তির সঙ্গে সমন্বয়। গুলশান আরার সঙ্গে তার যোগাযোগ এবং ভিসা ব্যবস্থাপনার ভূমিকা এই নেটওয়ার্ককে আরও জটিল করে তুলেছে। হাসিনাকে ফেরানোর চেষ্টার অভিযোগ যখন উঠছে, তখন দেবাশীষের মতো অফিসারদের ভূমিকা সেই চেইনের একটি গুরুত্বপূর্ণ লিংক হিসেবে সামনে এসেছে।

দেবাশীষ ভারতের শীর্ষ কর্মকর্তাদের সাথে কানেকটেড, তার যোগাযোগ ছিল সরাসরি শেখ হাসিনার সাথে। বিভিন্ন ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার সাথে যোগাযোগ করতেন তিনি ।  

তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো দেখাচ্ছে, কীভাবে সাবেক অফিসারদের নেটওয়ার্ক, পারিবারিক ভারতীয় সংযোগ এবং ডিজিটাল তথ্যের অপব্যবহার একত্রিত হয়ে রাষ্ট্রের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই সাথে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থেকে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সচেষ্ট  এই সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ। 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team