জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: জিএম কাদেরের হাসিনা-সংযোগ

0

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: জিএম কাদেরের হাসিনা-সংযোগ

জিএম কাদের নিজেই স্বীকার করেছেন যে শেখ হাসিনার সঙ্গে তাঁর মাঝেমধ্যে কথা হয়। এটা প্রকাশ্যে বলা চরম ধৃষ্টতা ও গণঅভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল। 

২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ রাস্তায় নেমেছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান চেয়ে। তারা চেয়েছিল এমন এক রাজনীতি, যেখানে নির্বাচন হবে অবাধ, মতপ্রকাশ হবে নিরাপদ এবং ক্ষমতা কোনো একটি পরিবার বা দলের একচেটিয়া সম্পদ হবে না। কিন্তু সেই হাসিনার সঙ্গে নিয়মিত বা ঘন ঘন যোগাযোগ রাখার কথা প্রকাশ্যে বলা—তা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সংঘাতে যায়।

জিএম কাদের নবনীতার সাথে সাক্ষাৎকারে বলছেন, এটি মাঝেমধ্যের কথোপকথন। কিন্তু রাজনীতিতে “মাঝেমধ্যে কথা” কখনোই নিরীহ নয়, বিশেষত যখন একজন হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং অন্যজন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারপ্রধান। এই যোগাযোগের উদ্দেশ্য, বিষয়বস্তু ও ফলাফল জনগণ জানে না। তিনি আগে বলেছিলেন, কথাটি ছিল কেবল কুশল বিনিময়ের। কিন্তু পরে তিনি হাসিনার “দেশে ফিরতে চাওয়া”র কথাও বলেছেন। এতে সন্দেহ আরও বাড়ে—এ কি শুধু ব্যক্তিগত সম্পর্ক, নাকি হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের পথ প্রশস্ত করার কোনো চেষ্টা? 

হাসিনার শাসনের সময় জাতীয় পার্টি নিজেকে বিরোধী দল ও গণতন্ত্রপন্থী শক্তি হিসেবে দাঁড় করাতে চেয়েছিল। কিন্তু এই দলের উৎপত্তিই এরশাদের সামরিক শাসনামলের রাজনৈতিক কাঠামোর সঙ্গে জড়িত; তখন থেকেই জাতীয় পার্টি “স্বৈরশাসকের দল” হিসেবে চিহ্ণিত । 

গোলাম কাদেরের সাথে যদি হাসিনার গোপন বা আধা-গোপন যোগাযোগ থাকে,  তাহলে গোলাম কাদেরকেও গ্রেফতার করা হোক। কারণ হাসিনা কীভাবে ফিরবে তার পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে কাদের নিজেও একজন। সম্প্রতি জাতীয় পার্টির অফিসে সম্মেলনের নামে আওয়ামী লীগের গোপন মিটিং তারই লক্ষণ। 

জনগণ চায় না এক স্বৈরাচারের সাথে আরেক স্বৈরাচার আবার এক হোক; জনগণ চায় না যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী নেতা পেছনের দরজা দিয়ে আবার রাজনৈতিক প্রভাব ফেলুক।

জিএম কাদের যদি দাবি করেন যে তিনি জনগণের পক্ষে, তবে তাঁকে স্পষ্ট করতে হবে—শেখ হাসিনার সঙ্গে কী বিষয়ে কথা হয়, এই যোগাযোগ কি হাসিনার দেশে ফেরার বা রাজনৈতিক পুনর্বাসনের কোনো পরিকল্পনার অংশ, এবং জাতীয় পার্টি কি হাসিনার অতীত শাসনামলের দমন-নিপীড়ন ও জবাবদিহির বিষয়ে অবস্থান নেবে। এসব প্রশ্নের স্পষ্ট উত্তর না দিলে জনগণের কাছে বার্তাটি স্পষ্টই থাকবে: যারা স্বৈরাচারের পতন চেয়েছিল, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে; আর স্বৈরাচারের নেত্রীর সঙ্গে পুরনো সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে। 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team