টার্গেট পুলিশ, টার্গেট এমপি, টার্গেট শ্রমিক নেত্রী — এটা আন্দোলন নয়, এটা নাশকতা

0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন সরাসরি রাষ্ট্রের গায়ে হাত দিচ্ছে। প্যাটার্ন একদম পরিষ্কার — পুলিশ মারো, থানা পোড়াও, ফ্যাসিবাদবিরোধী কণ্ঠকে ককটেল মেরে থামাও।

বাসসের রিপোর্ট দেখুন: ১ থেকে ২৩ নভেম্বর — পুলিশের স্থাপনায় ৪টি হামলা, ২৮টি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ৪টি ককটেল হামলা, আহত ২১ জন পুলিশ সদস্য!

গোপালগঞ্জে দুটি থানায় হামলা, বিএনপির দুজন এমপির বাড়িতে আগুন! গতকাল ঢাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা — খবর দিয়েছে দ্য নিউজ।

এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। পতিত ও পলাতক শেখ হাসিনা — সেই দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, মানবতাবিরোধী অপরাধের খুনি — তার পলাতক নির্দেশে পরাজিত শক্তি এখন প্রতিশোধের নেশায় উন্মাদ। থানায় আগুন দিয়ে রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ, নেতাদের বাড়ি পুড়িয়ে ভয়ের সংস্কৃতি ফেরাতে চায়।

স্পষ্ট করে বলি — যারা পুলিশের গায়ে হাত তোলে, তারা রাষ্ট্রদ্রোহী। যারা নারী নেত্রীর ওপর ককটেল ছোঁড়ে, তারা কাপুরুষ সন্ত্রাসী।

এদের আর ছাড় নয়। প্রতিটি থানা হামলা, প্রতিটি গাড়ি পোড়ানো, প্রতিটি বোমার হিসাব হবে। বিদেশে পলাতক আওয়ামী নেতা ও পেছনের মূল হোতাসহ প্রত্যেক সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনুন। জুলাই গণ-অভ্যুত্থানের অংশীজনদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।


 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team