পলাতক হাসিনার কাল্পনিক ফেরা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

0

পলাতক হাসিনার কাল্পনিক ফেরা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

ডিসেম্বরকে ঘিরে আবারও উত্তপ্ত বাংলাদেশের রাজপথ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই একের পর এক অস্থিরতা ও নাশকতা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনার কথিত ও কাল্পনিক এই ফেরার ঘোষণাকে সামনে রেখে আবারো দেশকে অস্থিতিশীল করার ছক কষেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ; কখনো রিকশাচালকের ব্যানারে, কখনো বা পোশাক শ্রমিকের ছদ্মবেশে অরাজকতা উসকে দেওয়ার প্রমাণ মিলেছে দলটির বিরুদ্ধে।  

অক্টোবরের শুরু থেকেই ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। 

৯ অক্টোবর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সরাসরি অভিযোগ করেন, ‘পতিত সরকারের সব সন্ত্রাসী এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’। কিছু গণমাধ্যমেও আত্মগোপনে থাকা দলীয় কর্মীদের পরিচয় আড়াল করে এই খাতে ঢুকে পড়ার অভিযোগ ওঠে। যদিও চালকদের দাবি, এই আন্দোলন ছিল কেবল জীবিকা ও পুলিশি হয়রানি বন্ধের লড়াই। এর রেশ না কাটতেই ৩১ অক্টোবর থেকে সাভার, আশুলিয়া, গাজীপুর ও মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফুঁসে ওঠে পোশাকশ্রমিকরা, যাতে বন্ধ হয়ে যায় প্রায় দেড়শো কারখানা। 

পুলিশের দাবি, ‘পোশাক শ্রমিকের ছদ্মবেশে’ গাড়ি ভাঙচুর ও পুলিশের ভ্যানে অগ্নিসংযোগের অভিযোগে তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েক ডজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বিজিএমইএ সভাপতিও শ্রমিক আন্দোলনে ‘মুখোশধারী ও তৃতীয় পক্ষের অনুপ্রবেশের’ অভিযোগ তোলেন। তবে শ্রমিক সংগঠনগুলোর মতে, মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের ক্ষোভ বাস্তব এবং অনেক ইউনিয়ন নেতাও নির্বিচারে গ্রেপ্তারের শিকার হয়েছেন।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী—২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই; ফিরতে হলে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায়ই ফিরতে হবে।

অন্যদিকে শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান; তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, কূটনৈতিক ও আইনি জটিলতায় ডিসেম্বরে তার ফেরা এখনো গভীর অনিশ্চয়তায় ঘেরা। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—ডিসেম্বরের এই কাল্পনিক ফেরার ঘোষণা কেবলই দেশেকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত। দেশবাসীর তাই এখনই সচেতন হওয়া উচিত- ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবারো রক্তের উপর দিয়ে দেশে ফিরতে চায়। 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team