কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায়

0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায়

বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর ক্ষমতা, দল, নির্বাচনের হিসাব চায় না। তারা শুধু একটু বাঁচতে চায়। একটু শান্তিতে ঘুমাতে চায়।

সকালে যে শ্রমিক বাসে উঠে কাজে যায়, সে জানতে চায় — সে কি সন্ধ্যায় বাড়ি ফিরতে পারবে, নাকি পুড়ে যাওয়া বাসের ভেতরেই তার শেষ ঠিকানা হবে? পিরোজপুরের হেলপার সিয়ামের মতো ঘুমন্ত অবস্থায় পুড়ে মরতে কি আর কেউ চায়?

যে মা সন্তানকে নিয়ে হাসপাতালে যায়, সে জানতে চায় — হাসপাতাল কি নিরাপদ থাকবে? গোপালগঞ্জে যেমন সিজারিয়ান হওয়া মা নবজাতক কোলে আগুনের ধোঁয়ার ভেতর দিয়ে দৌড়ে পালিয়েছেন, এমন ভয় নিয়ে কি কোনো মা বাঁচতে চায়?

যে কৃষক, যে দোকানদার, যে ছাত্র — কেউ আর রামদা-চাপাতির মহড়া দেখতে চায় না। কেউ আর রাতে ককটেলের শব্দে ঘুম ভাঙতে চায় না। কেউ আর থানায় আগুন, রেললাইনে আগুন, ব্যাংকে আগুন দেখতে দেখতে বাঁচতে চায় না।

১৫ বছর মানুষ অনেক সহ্য করেছে — গুম, খুন, মামলা, ভোট চুরি, জিনিসের দাম, ব্যাংক লুট। তারপর জুলাইয়ে ১৪০০ তাজা প্রাণের বিনিময়ে মানুষ মুক্তির নিশ্বাস নিয়েছিল। মানুষ ভেবেছিল — এবার বোধহয় শান্তি আসবে।

কিন্তু না। পালিয়ে গিয়েও শান্তি দেওয়া হচ্ছে না। বিদেশে বসে নির্দেশ আসছে, আর দেশে জ্বলছে আগুন। এ কেমন রাজনীতি, যেখানে মানুষকে পুড়িয়ে ভয় দেখানো হয়?

তাই আজ দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের একটাই আকুতি — আমাদের বাঁচতে দিন। আমাদের সন্তানদের বাঁচতে দিন। এই আগুন-সন্ত্রাস থেকে আমাদের মুক্তি দিন।

মানুষ প্রতিশোধ চায় না, মানুষ বিচার চায়। মানুষ রক্ত চায় না, মানুষ শান্তি চায়। আর সেই শান্তির জন্যই মানুষ আজ বলছে — সন্ত্রাসী রাজনীতির হাত থেকে বাংলাদেশকে বাঁচাতেই হবে।

বাংলাদেশের মানুষ বাঁচতে চায়। দয়া করে তাদের বাঁচতে দিন।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team