বাসে আগুন, নেতাদের বাড়িতে হামলা ও গুজব: বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত মাস্টারপ্ল্যান

0

গত দুদিনে সংবাদপত্রে যেসব খবর আসছে তাদের মধ্যে অন্যতম তিনটা শিরোনাম হলো- বাসে আগুন, এনসিপি ও বিএনপি কিছু নেতার বাড়িতে হামলা আর সোশ্যাল মিডিয়ায় গুজবের বন্যা।

এই খবরগুলো আলাদা আলাদা করে দেখলে আপনি ভুল করবেন।

একদিকে মোহাম্মদপুরে মাঝরাতে বাসে আগুন। অন্যদিকে ডাকসু ভিপির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা। আর ফেসবুক-ইউটিউবে ভেসে বেড়াচ্ছে কয়েক বছরের পুরোনো মারামারির ভিডিও — ক্যাপশনে লেখা "দেশ জ্বলছে"।

এগুলো বিচ্ছিন্ন ঘটনা না ভাই। এটা কাকতালীয়ও না। এটা একটা ঠান্ডা মাথায় সাজানো মাস্টারপ্ল্যান — পরাজিত, নিষিদ্ধ আওয়ামী লীগের বেঁচে থাকার শেষ চেষ্টা।

খেলাটা বোঝা খুব কঠিন না। ওরা তিনটা অস্ত্র একসাথে চালাচ্ছে:

১. রাতের আঁধারে ভয় দেখাও: গভীর রাতে ফাঁকা বাসে আগুন দাও, ককটেল ফাটিয়ে পালিয়ে যাও। উদ্দেশ্য মানুষ মারা না, উদ্দেশ্য সকালে ঘুম থেকে উঠে মানুষ যেন ভয়ে বলে — "দেশে কী হচ্ছে!"

২. সাহসীদের টার্গেট করো: জুলাই অভ্যুত্থানের মুখগুলোর বাড়িতে হামলা করো। বার্তাটা পরিষ্কার — "বেশি বাড়াবাড়ি করলে তোমার ঘরও পুড়বে।" ওরা প্রতিবাদের মেরুদণ্ড ভেঙে দিতে চায়।

৩. গুজব দিয়ে আগুনে ঘি ঢালো: এরপর সেই ছোট্ট নাশকতার ভিডিওর সাথে ৫ বছর আগের ভিডিও জুড়ে দিয়ে বাংলাফ্যাক্ট যাকে বলছে ‘অপতথ্য’, সেটা ছড়িয়ে দাও দেশে-বিদেশে। প্রমাণ করতে চায় — "বাংলাদেশ ব্যর্থ, এখানে বিনিয়োগ কোরো না, হস্তক্ষেপ করো।"

এই তিনটা একে অপরের থেকে আলাদা না। আগুন লাগানো আর গুজব ছড়ানো একই জায়গার একই পলাতক নেতার নির্দেশে হচ্ছে। সেটা হচ্ছে দিল্লি থেকে।

আর টার্গেট? ডিসেম্বর। ডিসেম্বরে বড় অঘটন ঘটানোর আগে গ্রাউন্ডটা একটু উর্বর করা হচ্ছে এখন। মানুষকে আতঙ্কিত করো, বিভ্রান্ত করো, তারপর সুযোগ বুঝে ছোবল মারো। এটাই ওদের পুরোনো, পচা রাজনীতি।

তাই পুলিশ-বিজিবি আর আরবির অভিযান দিয়ে শুধু আগুন নেভানো যাবে না। এই ষড়যন্ত্রের শিকড় উপড়াতে হবে। এই অপরাজনীতি আর আমরা চাই না। আমাদের — মিডিয়া, ইউটিউবার, সাধারণ ফেসবুক ব্যবহারকারী — সবার কাজ একটাই: এই নাটকের স্ক্রিপ্টটা মানুষের সামনে খুলে দেওয়া। আওয়ামী লীগ যেন আর এ ধরনের রাজনীতি করতে না পারে।

মনে রাখবেন, ওরা আগুন ধরাচ্ছে বাসে, কিন্তু ফাঁদ পাতছে আপনার মাথায়। এই ফাঁদে পা দিলেই ওরা জিতবে।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team