নিষিদ্ধ আওয়ামী লীগ আর ককটেল — এ সম্পর্ক আজকের নয়!

0

 নিষিদ্ধ আওয়ামী লীগ আর ককটেল — এ সম্পর্ক আজকের নয়!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী টমাস উদ্দিন। পুলিশ বলছে, কলাগাছের তলায় নিরিবিলি জায়গায় বসে ৩-৪ জন মিলে ককটেল বানাচ্ছিল। বিস্ফোরণে একজন শেষ, বাকিরা পালাতক। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

প্রশ্ন হলো — এরা ককটেল বানাচ্ছিল কেন? পুলিশ সুপার নিজেই বলেছেন, “যে বিস্ফোরক তাঁরা তৈরি করছিলেন, সেটা নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়।”

এটাই আজকের নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চেহারা। মুখে গণতন্ত্রের কথা, ভেতরে সন্ত্রাসের ফ্যাক্টরি।

মনে রাখুন, এই আওয়ামী লীগই একসময় আগুন-সন্ত্রাস নিয়ে সবচেয়ে নোংরা খেলা খেলেছে। নিজেরাই পেট্রোল বোমা, ককটেল, বাসে আগুন দিয়ে তাণ্ডব চালিয়ে দোষ চাপিয়েছে তৎকালীন বিএনপি-জামায়াতের ওপর। দোষারোপের রাজনীতি করে, মিডিয়া ট্রায়াল করে, মামলা-হামলা দিয়ে বিরোধী দলকে দমন করেছে। বছরের পর বছর “অগ্নিসন্ত্রাসী” ট্যাগ লাগিয়ে বিএনপি-জামায়াতকে ফাঁসিয়েছে।

আজ ইতিহাসের নির্মম প্রতিশোধ! যারা অন্যের ঘাড়ে ককটেল-বোমার দোষ চাপাত, আজ তারাই ককটেল বানাতে গিয়ে নিজেরাই বিস্ফোরণে উড়ে যাচ্ছে।

ককটেলের সাথে আওয়ামী লীগের সম্পর্ক অনেক দিনের। ক্ষমতায় থাকতে এরা ককটেল দিয়ে ভয় দেখাত, ক্ষমতা হারিয়ে নিষিদ্ধ হয়েও এখন দেশকে অস্থিতিশীল করতে সেই ককটেলের পথই বেছে নিয়েছে। শিবগঞ্জের ঘটনা প্রমাণ করে — এরা শোধরায়নি, এরা এখনো নাশকতার পরিকল্পনায় মাঠে আছে।

যে দল জনগণের ভোটে নয়, আগুন আর বোমায় বিশ্বাস করে, সেই দলকে নিষিদ্ধ করাই ছিল সঠিক সিদ্ধান্ত। আজ টমাস উদ্দিনরা ধরা পড়ে গেছে, কিন্তু পালিয়ে যাওয়া ৩-৪ জন কোথায়? তাদের ধরতে হবে, তাদের পেছনের গডফাদারদের খুঁজে বের করতে হবে।

বাংলাদেশ আর আগুন-সন্ত্রাসের রাজনীতিতে ফিরবে না। ককটেলবাজদের ঠিকানা এই বাংলায় হবে না।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team