বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্য মুসলিম ৫০০-এর ২০২৭ সংস্করণে রাজনৈতিক বিভাগে প্রথমবার অন্তর্ভুক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
0

 বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

সম্প্রতি জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে তাতে বলা হয়েছে, তারেক রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team