‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়ে তুলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও দরকষাকষির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সব রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট পক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব হবে।
রাজধানীতে আয়োজিত এক নীতি সংলাপে প্রতিমন্ত্রী জানান, মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার। প্রত্যাবাসন শুরু করতে গ্রহণযোগ্য কাঠামো প্রণয়ন, সমন্বিত কূটনৈতিক রোডম্যাপ, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি এবং রাখাইনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাশাপাশি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসনই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐকমত্যের পাশাপাশি মিয়ানমার ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সংলাপ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment