দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষকরা মনে করছেন— দেশে ডিসেম্বরে বড় সংঘাতের ঝুঁকি রয়েছে। কারণ পতিত ও পলাতক খুনি হাসিনা ঘোষণা দিয়েছে ‘বিজয় দিবসে দেশে থাকবে’। গোপালগঞ্জসহ সারাদেশে ধারাবাহিক ককটেল-আগুন-থানা হামলাই প্রমাণ করে, ১৪-১৬ ডিসেম্বর ঘিরে লাশ ফেলে সংঘর্ষ বাধানোই তাদের টার্গেট।
কৌশলটা পুরনো ও নোংরা: নিজেরাই সংঘর্ষ বাধাবে, নিজেরাই মিছিলে লাশ ফেলবে — তারপর আন্তর্জাতিক মিডিয়ায় কান্নাকাটি করে ‘মুক্তিযুদ্ধ বনাম স্বাধীনতাবিরোধী’ ভুয়া চেতনা-বয়ান দাঁড় করাবে। গোয়েন্দা তথ্য বলছে, ডিসেম্বরকে টার্গেট করে বিভিন্ন পরিকল্পনা সাজিয়ে রেখেছে নিষিদ্ধ লীগের সন্ত্রাসীরা। আগের বছরগুলোতেও এই তারিখগুলোতে একই কায়দায় উসকানি দিয়েছে তারা।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস — জাতির সবচেয়ে পবিত্র দুই দিনকে যারা রক্তের হোলি বানাতে চায়, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের শত্রু।
সাফ কথা: বিজয়ের মাসে কোনো পলাতক ফ্যাসিস্টের নাটক চলবে না। ১৪-১৬ ডিসেম্বরে যারাই রাস্তায় নাশকতা করতে নামবে, তাদের জায়গা হবে জেলখানায়।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment