ভুঁইফোঁড় "নিউজ পোর্টাল" আর ৭২ ঘণ্টার ভয় — হাসব নাকি কাঁদব?

0

 ভুঁইফোঁড় "নিউজ পোর্টাল" আর ৭২ ঘণ্টার ভয় — হাসব নাকি কাঁদব?

গুজব ছড়ানোর জন্য বিশ্বব্যাপী ভারত সুনাম আছে। তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। আরও একবার পেলাম আজ। শিরোনাম দেখে ভেতরে ঢুকলাম। তাদের তথ্যগুলো দেখে অবাক। আর এই পেজদুটো মূলত বাংলাদেশকে ভয় দেখানোর বেশ সিরিয়াসলি নেমেছে। একটা হলো A News Bangla। এর আগের নাম ছিল Action Comedy.com। অর্থাৎ কমেডি পেজ থেকে নাম বদলে নিউজ পোর্টাল বনে গেছে। নাম পাল্টালেই কি সাংবাদিক হয়ে যায়? হাফপ্যান্ট পরে জাতিসংঘে বক্তৃতা দিতে যাওয়ার মতো ব্যাপার।
আরেকটা Chopra Headline। এটা তো একদম নতুন — ৩১ আগস্ট ২০২৫-এ তৈরি হয়েছে। এখনো দুধ খাওয়া দাঁত পড়েনি, আর এর মধ্যেই বাংলাদেশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দিচ্ছে!
দুটো পেজই ভারত থেকে চালানো হয় — Page Transparency-তে স্পষ্ট লেখা আছে। লুকানোর কোনো চেষ্টাও নেই। দুই পেজেই একই ছবি, একই গ্রাফিক্স, একই ধরনের হেডলাইন: "৭২ ঘণ্টার মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক", "ভয়ে কাঁপছে বাংলাদেশ"। হুবহু কপি-পেস্ট। এটা সাংবাদিকতা? 
একটু ভেবে দেখুন তো। সত্যি যদি ভারতের এমন কোনো বড় সামরিক পরিকল্পনা থাকত, তাহলে কি এই কমেডি পেজগুলোতে ফাঁস হয়ে যেত? Times of India, The Hindu, বা ভারতের কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় একটা লাইনও বের হত না? সংসদে প্রশ্ন উঠত না?উত্তরটা খুব সোজা — এগুলো খবর না। এগুলো ভয় বেচার ব্যবসা।
বাংলাদেশ ১৯৭১-এ একা লড়াই করে স্বাধীন হয়েছে। ২০২৪-এর ৫ আগস্ট লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ইতিহাস তৈরি করেছে। সেই জাতিকে এখন একটা নতুন ফেসবুক পেজ ভয় দেখাবে — এটাই আসলে সবচেয়ে বড় কমেডি। 
যাদের আসলেই শক্তি আছে, তারা ভয় দেখায় না। যাদের নেই, তারা এইসব ভুঁইফোঁড় পেজ খুলে ভয়ের বাণিজ্য করে। শান্তিতে থাকুন, ভাই। ভয় পাবেন না। এগুলো শুধু হাসির জিনিস। 😂

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo