নাহিদ আর হাসনাতের এমপি হওয়া আর তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কিন্তু এক নয়...

0

 নাহিদ আর হাসনাতের এমপি হওয়া আর তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কিন্তু এক নয়...

নাহিদ ইসলাম আর হাসনাত আব্দুল্লাহ এমপি হয়েছেন ছাত্রদের রক্তে ভেজা জুলাই আন্দোলনের সুবাদে। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের দীর্ঘদিনের ভালোবাসা, বিএনপির সাংগঠনিক শক্তি আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়। এ দুটো এক নয়।

হাসনাত আব্দুল্লাহ মঞ্চে দাঁড়িয়ে বলছেন, “যাদের ফার্মের মুরগি বলা হয়েছে, তাদের কারণেই শিক্ষামন্ত্রী হয়েছেন আর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।” ভাই, একটু লজ্জা করুন। আপনার এমপি হওয়াটা পুরোপুরি জুলাইয়ের ফসল। কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। ২৪-এর আন্দোলন না হলেও তিনি ২৬ বা ২৭-এ প্রধানমন্ত্রী হতেন। জনগণের আস্থা আর দলের শক্তি ছিলই।

কিন্তু আপনি? আপনি আর নাহিদ যদি জুলাইয়ের আন্দোলন না করতেন, তাহলে আজ এমপির আসনে বসতে পারতেন কি না — সেটাই বড় প্রশ্ন। আগস্টের ৩ তারিখে হাসিনার সঙ্গে সমঝোতার যে চেষ্টা করেছিলেন, সেটা ইতিহাস মনে রেখেছে। যদি নাহিদ-আসিফের মতো নেতারা শক্ত অবস্থান না নিতেন, তাহলে লাখ লাখ টাকার বিনিময়ে আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করতেন।

এখন সেই একই হাসনাত আব্দুল্লাহ ছাত্রদের আবেগকে উস্কে দিয়ে আবার রাজনীতি করছেন। শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে, পদত্যাগ দাবি করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। ছাত্ররা রাস্তায় নামুক, দেশ অস্থিতিশীল হোক — এটাই যেন তাদের কাম্য।

নাহিদ-হাসনাত, আপনাদের এমপি হওয়া আর তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কখনো এক হতে পারে না। একজন জনগণের ভালোবাসায় এসেছেন, আরেকজন ছাত্রদের রক্তের ওপর ভর করে। তাই এখন ছাত্রদের আবার রাস্তায় টেনে নামিয়ে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা বন্ধ করুন।

ছাত্ররা পড়ুক, পরীক্ষা দিক। আপনাদের রাজনৈতিক স্বার্থের জন্য আর কোনো ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করবেন না। ভণ্ডামি যথেষ্ট হয়েছে।

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo