ইউপিডিএফ (গণতান্ত্রিক)- এর কথিত কমিটি ও অনুমোদনের নথিটি সম্পূর্ণ ভুয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সংগঠন ‘ইউপিডিএফ (গণতান্ত্রিক)’-এর গঠন ও কমিটি অনুমোদন সংক্রান্ত ভুয়া নথি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধান করে দেখা গেছে হাস্যকর অসঙ্গতিতে ভরা এই নথিটি কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক দলিল নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা একটি সম্পূর্ণ ভুয়া কাগজ।
নথিটিতে যেসব গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে:
আবেদনকারীর নাম নেই: প্রথমত, নথিটির কাঠামো দেখলে স্পটভাবে প্রতীয়মান হয় যে এটি কোনো প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল চিঠি নয়, বরং একটি আবেদনপত্র। কিন্তু আশ্চর্যজনকভাবে এতে আবেদনকারী হিসেবে কারও নাম উল্লেখ নেই।
আবেদনকারী ও অনুমোদনকারী একই ব্যক্তি: চিঠিটির শুরুতে সম্বোধন করা হয়েছে 'মাননীয় কমান্ডার (ডিজিএফআই ও এসএসইউ) স্যার' হিসেবে। অর্থাৎ, যার কাছে আবেদন করা হয়েছে, তিনিই আবেদনকারীর জায়গায় স্বাক্ষর করেছেন এবং
আবেদনপত্রে "অনুমোদিত" লিখেছেন আবেদনকারী নিজেই।
ভুল 'পদবী' ব্যবহার:
নথির নিচে স্বাক্ষরকারী হিসেবে 'কর্নেল আবদুল্লাহ মো. আরিফ'-এর নাম দিয়ে নামের নিচে পদবি দেওয়া হয়েছে "ডেট কমান্ডার, ডিজিএফআই, খাগড়াছড়ি"। বাস্তবে ডিজিএফআই-তে 'ডেট কমান্ডার' নামে কোনো পদের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়া গেছে। প্রকৃতপক্ষে ডিজিএফআই এর স্থানীয় প্রধান কর্মকর্তার পদটি হলো 'কর্নেল জিএস'।
দাপ্তরিক নথির ধরন ও উপাদানের সম্পূর্ণ অনুপস্থিতি: যে কোনো সরকারি বা বেসরকারী নথিতে নির্দিষ্ট স্মারক নম্বর, বিষয় এবং দাপ্তরিক ঠিকানা থাকা বাধ্যতামূলক। কিন্তু আলোচিত এই নথিতে বিষয়, স্মারক নম্বর বা ঠিকানার কোনো অস্তিত্বই নেই।
অনুমোদন প্রদানকারী আবেদন পত্রের আবেদনকারীর স্বাক্ষর, নাম ও পচিতির নীচে, খালি যায়গায় বা মার্জিনে 'অনুমদিত' লিখে স্বাক্ষর ও সিলমোহর দেন। নথিতে এর ব্যত্যয় সুস্পষ্টভাবে দৃশ্যমান।
দাপ্তরিক এই অসঙ্গতিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছেন যে, নথিগুলো তাদের নয়, এগুলো কাঁচা হাতে তৈরি ভূয়া নথি, সম্পূর্ণ বানোয়াট।
অনুসন্ধানে জানা যায়, ভুয়া এই নথিটি শ্যামল কান্তি চাকমার ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়েছে। শ্যামল কান্তি ফেসবুকে নিজেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, বেশ কয়েক মাস আগেই শ্যামল কান্তি চাকমা ও তার অনুসারীরা একসঙ্গে অস্ত্রসহ দল বদল করে জেএসএস-এ যোগ দিয়েছেন এবং আত্মগোপন করে এখন ভারতে আছেন।
বিশ্লেষকদের ধারণা, আত্মগোপনে থাকা অবস্থায় রাজনৈতিক ফায়দা লুটা ও জনমনে বিভ্রান্তি ছড়াতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া নথি প্রচার করেছেন শ্যামল কান্তি চাকমা।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment