পলাতক পিনাকী ভট্টাচার্য ফলোয়ার হারাচ্ছেন কেন?
ফ্রান্সে অবস্থানরত বিতর্কিত পলাতক ইউটিউবার ও ফেসবুক ব্যক্তিত্ব পিনাকী ভট্টাচার্যের সামাজিক মাধ্যমের প্রভাব এখন ধীরে ধীরে কমছে। দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে থেকে একের পর এক গুজবনির্ভর ভিডিও বানিয়ে দর্শক আকৃষ্ট করার চেষ্টা করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই কৌশল আর কাজ করছে না।
সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, গত ১৪ দিনে তার ফেসবুক পেজ থেকে প্রায় ২ হাজার ১০০ লাইক কমেছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে প্রতিদিনই লাইক হ্রাসের ধারা অব্যাহত। সাপ্তাহিক গড়ে প্রায় ৩০০ লাইক কমছে। মাসিক লাইক বৃদ্ধির গ্রাফেও স্পষ্ট পতন দেখা যাচ্ছে। একসময় যে পেজ লাখ লাখ লাইক বাড়াত, এখন সেখানে নেতিবাচক প্রবণতা প্রকট।
‘টকিং অ্যাবাউট’ পরিসংখ্যানেও বড় ধরনের ওঠানামা ও পতন লক্ষ্য করা যাচ্ছে। দর্শকদের আগ্রহ কমে যাওয়ার ইঙ্গিত এটি। পিনাকীর পেজে এখনও ৩১ লাখের বেশি ফলোয়ার থাকলেও সক্রিয় সম্পৃক্ততা কমে আসছে।
এই পতনের পেছনে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, দীর্ঘদিনের গুজব ও অতিরঞ্জিত সংবাদ দিয়ে দর্শক ধরে রাখার কৌশল আর কার্যকর হচ্ছে না। মানুষ এখন আর সহজে প্রভাবিত হচ্ছে না। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে তিনি সরাসরি জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছেন এবং জামায়াত নেতাদের কেলেঙ্কারির ঘটনায় তার নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে অনেক দর্শক তার ফেসবুক ও ইউটিউব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
পিনাকী ভট্টাচার্য একসময় রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরতেন। কিন্তু গুজবনির্ভর কনটেন্ট এবং সাম্প্রতিক অবস্থানগত পরিবর্তনের কারণে তার আবেদন কমে আসছে। সামাজিক মাধ্যমের পরিসংখ্যানই বলছে—দর্শক এখন আর আগের মতো সাড়া দিচ্ছেন না।
.jpeg)
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment