আওয়ামী লীগের আদর্শ কী? কর্মীরা মার খাবে আর নেতারা পালিয়ে ফূর্তি করবে হোটেলে? ছাত্রদের ওপর গুলি চালিয়ে, অন্যায় করে, মানবতাবিরোধী কর্মকাণ্ড করে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের অধিকাংশ টপ লিডাররা।
যারা ক্ষমতার মঞ্চে বসে নির্দেশ দিতেন, যারা আন্দোলন দমনে পুলিশ নামিয়েছিলেন, যারা ছাত্র-জনতার রক্তের দায় এড়াতে পারেননি— তাঁদের অধিকাংশই এখন বিদেশে। কেউ ভারতে, কেউ ইউরোপে, কেউ আরও দূরে। নিরাপদ দূরত্বে বসে তাঁরা এখন ‘ন্যায়ের’ কথা বলেন, ‘গণতন্ত্রের’ কথা বলেন।
আর যাঁরা এখনো দেশে বা কাছাকাছি আছেন, তাঁরা জনতার রোষের মধ্যেও ফূর্তি করছেন।
রোকেয়া প্রাচী তার একটা উদাহরণ। আওয়ামী লীগের সক্রিয় নেত্রী। আন্দোলনের সময় সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন কলকাতার ওয়েস্টিন হোটেলে ছবি তুলছেন, এসি রুমে আরামে সময় কাটাচ্ছেন। আর দেশের ভেতরে যে কর্মীরা পুলিশের তাড়া খেয়ে লুকিয়ে আছে, যারা পরিচয় গোপন করে রিকশা চালাচ্ছে, যারা বাচ্চার দুধ কেনার টাকার জন্য রক্ত ঝরাচ্ছে— তাঁদের জন্য চোখের পানি ফেলছেন লাইভে।
এটা অন্যায়।
যারা ছাত্রদের ওপর গুলি চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন, তাঁরা পালিয়ে নিরাপদ। আর যাঁরা এখনো আছেন, তাঁরা জনতার ক্ষোভের মধ্যেও বিলাসিতা উপভোগ করছেন। কর্মীরা যখন জীবন হাতে নিয়ে বেঁচে থাকার লড়াই করছে, তখন নেতারা ফাইভ স্টারে ডিনার সেরে কফি হাতে বসে আছেন।
এই ব্যবধানটাই সবচেয়ে বড় অন্যায়। দেশের মানুষকে রক্তাক্ত করে, কর্মীদের বিপদের মধ্যে ফেলে, নিজেরা নিরাপদ আশ্রয়ে ফূর্তি করা— এটা কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। নাকি এটাই আওয়ামী লীগের আদর্শ?
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment