ধরা খাইলেই দ্বিতীয় স্ত্রী: জামায়াত-হেফাজতের একই নীতি

0

 ধরা খাইলেই দ্বিতীয় স্ত্রী: জামায়াত-হেফাজতের একই নীতি

আসসালামু আলাইকুম ভাইয়েরা ও আপুরা! যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আজকের এপিসোডে আমরা একটা খুবই ‘ইসলামী’ টপিক নিয়ে কথা বলব। টাইটেল হলো — ধরা খাইলেই দ্বিতীয় স্ত্রী! জামায়াত-হেফাজতের একই পুরনো স্ক্রিপ্ট। হাহাহা, শুনতে খারাপ লাগছে? কিন্তু সত্যি তো আরও খারাপ।

চলুন প্রথমে মাওলানা মামুনুল হক সাহেবের কথা বলি। ভাই, এই মানুষটা একসময় মঞ্চে দাঁড়িয়ে নারীদের পর্দা, চরিত্র আর ইসলামী আদর্শ নিয়ে এমন কড়া লেকচার দিতেন যে শুনলে মনে হতো তিনি যেন ফেরেশতা নেমে এসেছেন। এক কথায় — সমাজের মোরাল পুলিশ।

কিন্তু তারপর কী হলো? রেসিডেন্সিয়াল হোটেলে অবৈধ সম্পর্কের অডিও-ভিডিও ফাঁস! আর অমনি সেই কঠোর মাওলানা সাহেবের মুখ থেকে বেরিয়ে এল চিরকালীন জাদুকরী লাইন — “দ্বিতীয় স্ত্রী”। আর এই দ্বিতীয় স্ত্রীর কথা কিন্তু প্রথম স্ত্রী জানেন না। গোপনে তাকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়ে ধরা খেলেন। আহারে ভাই, ধর্মের নামে যে আগুন ঝরাতেন, নিজের বেলায় এসে সেই আগুন একদম ঠান্ডা হয়ে গেল। স্যাটায়ার বলছি না, এটা তো রিয়েলিটি শো!

এবার আসুন আরেকজন ‘ইসলামী’ নেতার কাছে। সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম। সংসদ সদস্য, দলের শীর্ষ নেতা। কিন্তু সাম্প্রতিক অন্তরঙ্গ ভিডিওতে তিনিও একই লাইন দিয়েছেন — “দ্বিতীয় স্ত্রী”। দল বলছে এটা এআই, কিন্তু ফ্যাক্ট চেকাররা বলছে আসল। ভাই, এত এআই তো দেখি শুধু এদের ক্ষেত্রেই কাজ করে!

দেখুন, প্যাটার্নটা একদম এক। ধরা না খাওয়া পর্যন্ত — ধর্মের কঠোর পাহারাদার। আর ধরা খেলেই — দ্বিতীয় স্ত্রী মোড অন। জামায়াত হোক আর হেফাজত হোক, এই অংশের নেতাদের কাছে নৈতিকতা যেন শুধু জনসমক্ষের বক্তৃতার জিনিস। নিজের জীবনে এলে সব নিয়ম বদলে যায়।

ভাইয়েরা, এরা সমাজকে ইসলামী মূল্যবোধ শেখাতে চান, দেশকে এগিয়ে নিতে চান কিন্তু নিজেরা সেই মূল্যবোধ অনুসরণ করেন না। এটা কি শুধু ব্যক্তিগত দুর্বলতা, নাকি পুরো দলের অঘোষিত নীতি? জনগণ এখন আর এসব অজুহাতে বিশ্বাস করতে চায় না।

শেষ কথা: যারা ধর্মের নামে রাজনীতি করেন, তাদের নৈতিকতা যদি এতটুকুও না থাকে, তাহলে সমাজকে কী শেখাবেন? ধরা খাইলেই দ্বিতীয় স্ত্রী — এই ফর্মুলা আর কতদিন চলবে?

এপিসোডটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পরের এপিসোডে আবার দেখা হবে। খেয়াল রাখবেন, ধর্ম ভালো, কিন্তু ধর্মের নামে ব্যবসা খারাপ। আল্লাহ হাফেজ।

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo