এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে এনসিপির নতুন চাল: পড়ালেখায় উৎসাহ না দিয়ে আন্দোলনের উস্কানি
ছাত্রদের মাঠে নামিয়ে আন্দোলনের স্বপ্ন এখনো চোখে লেগে আছে নাকি? এইচএসসি পরীক্ষার্থীরা বৃষ্টি-বন্যার মধ্যে কেন্দ্রে যাচ্ছে, কেউ কেউ ভিজে ভিজে পরীক্ষা দিচ্ছে — আর এনসিপির নেতারা হঠাৎ করে তাদের “মহান সমর্থক” বনে গেলেন। পড়াশোনায় মনোযোগ দিতে বলবেন? না বাবা, সেটা তো তাদের এজেন্ডায় নেই। বরং “স্টান্টবাজ মন্ত্রী”, “ফার্মের মুরগি”, “এক্সপেরিমেন্ট বন্ধ করুন” — এসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের আরও রাস্তায় নামিয়ে আনার নতুন চাল চালছেন।
হাসনাত আব্দুল্লাহ তো সোজা বলেই দিলেন — শিক্ষামন্ত্রী স্টান্টবাজ! সারজিস আলম বললেন, মন্ত্রীকে ছাত্রদের কাছে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভালো কথা। কিন্তু একটা কথা বলুন তো নেতারা — আপনারা কি ছাত্রদের পড়ার টেবিলে ফিরিয়ে দিতে চান, নাকি রাস্তায় নামিয়ে আরেকটা “জুলাই-টু” বানাতে চান? বন্যা-জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু সেটাকে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার বানানোটা কি নৈতিকতার মধ্যে পড়ে?
এনসিপির এই নেতারা নিজেরাই তো ছাত্র আন্দোলনের পুরনো ফর্মুলায় বিশ্বাসী। জুলাইয়ের সময় যেভাবে ছাত্রদের সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলেছিলেন, এখন আবার সেই একই খেলা। পড়াশোনা শেষ করে ভবিষ্যৎ গড়ার কথা বলবেন না কেন? বরং “আন্দোলন করো, দাবি আদায় করো” — এই উস্কানি দিয়ে লাখ লাখ পরীক্ষার্থীর ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলছেন।
সাধারণ ছাত্র-অভিভাবকরা বুঝে গেছেন। দেশ চায় শান্তি, চায় পড়াশোনা, চায় স্থিতিশীলতা। এনসিপির এই “ছাত্রবন্ধু” চেহারার আড়ালে যে রাজনৈতিক এজেন্ডা লুকানো আছে, সেটা আর গোপন নেই। পড়ালেখায় উৎসাহ দিন, আন্দোলনের আগুনে ঘি ঢালবেন না। ছাত্ররা পরীক্ষা দিয়ে রেজাল্ট করুক, দেশ এগোক। এভাবে “জুলাই” আর ফিরবে না — এটা মাথায় গেঁথে নিন।
ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি বন্ধ করুন।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment