প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অশ্লীল অপপ্রচারের তীব্র নিন্দা
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এর পরিবারের বিরুদ্ধে অশ্লীল ডিপফেক ছবি, ভিডিও ও মানহানিকর অপপ্রচার ছড়াচ্ছে একটি সংঘবদ্ধ চক্র।
উপদেষ্টা তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন যে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একটি ইচ্ছাকৃত, সমন্বিত ও নোংরা অপপ্রচার অভিযান চালানো হচ্ছে। মিথ্যা তথ্য, অশ্লীল ডিপফেক ছবি, মানহানিকর গুজব ও অপপ্রচারের মাধ্যমে তাদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
সচেতন নাগরিক মহল এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছে। তারা বলেছে, “এই নোংরা ও অশ্লীল অপপ্রচার একটি সংঘবদ্ধ চক্রের দ্বারা করা হচ্ছে। প্রতিরক্ষা উপদেষ্টা ও তাঁর স্ত্রীর সুনাম নষ্টের জন্য এই অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”
উল্লেখ্য, উপদেষ্টা শামসুল ইসলাম সম্প্রতি বঞ্চিত সেনা কর্মকর্তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। তাঁর নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সেনা, নৌ ও বিমান বাহিনীর ১৫০ জন অফিসারকে ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়া তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও স্বচ্ছতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।
যারা উপদেষ্টার এই ইতিবাচক কাজ সহ্য করতে পারছে না, তারাই এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের অশ্লীল কনটেন্ট দেখলে অবিলম্বে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে। সরকারের উচিত এসব দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা গভীরভাবে পর্যবেক্ষণ ও ডকুমেন্ট করা। যারা এই মিথ্যা ও মানহানিকর কনটেন্ট তৈরি, প্রচার বা প্রমোট করছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment