কে এই “রাজাকারপুত্র” দেবাশীষ রায়?

0


কে এই “রাজাকারপুত্র” দেবাশীষ রায়?

পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়—অনেক জাতীয়তাবাদী মহলে যাকে সরাসরি “রাজাকারপুত্র” বলে ডাকা হয়। এই রাজাকার পুত্র নামকরণ এসেছে তার বাবা রাজা ত্রিদিব রায়ের ১৯৭১ সালের অবস্থান থেকে।

ত্রিদিব রায় ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিলেন। পূর্ব পাকিস্তান থেকে অ-আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি স্বাধীনতার বিরোধিতা করেন এবং যুদ্ধের শেষ পর্যায়ে রাঙামাটি ছেড়ে পাকিস্তানে চলে যান। সেখানেই তিনি বাকি জীবন কাটান। বাংলাদেশে যখন নতুন রাষ্ট্র জন্ম নিচ্ছিল, তখন তার পরিবারের প্রধান ছিলেন পাকিস্তানের পক্ষে। এই ইতিহাসের কারণেই অনেকে তার পুত্র দেবাশীষকে “রাজাকারপুত্র” বলে ডাকেন। 

পিতার অনুপস্থিতিতে তরুণ দেবাশীষকে চাকমা সার্কেলের দায়িত্ব দেওয়া হয়। ১৯৭৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে অভিষিক্ত হন। পরে তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করেন, সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন এবং ২০০৮-০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও বন-পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রীর পদমর্যাদায় কাজ করেন। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের সদস্যও হয়েছিলেন।

কিন্তু তার এই “রাষ্ট্রীয়” ভূমিকাগুলো আড়ালে রয়েছে কিছু বিতর্কিত কর্মকাণ্ড। যেমন- 

১৯৯২ সালে তাইওয়ান যাওয়ার সময় বিমানবন্দরে লোগাং হত্যাকাণ্ডের ভিডিও ও কাগজপত্র তার কাছ থেকে উদ্ধার হওয়ার অভিযোগ রয়েছে। পরে তিনি টংগ্যা নামে এনজিও এবং হিল ট্র্যাক্টস এনজিও ফোরাম গঠন করেন—যা অনেকের মতে বাঙালিবিদ্বেষী প্রচারণার প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল। ‘কর্ণফুলীর কান্না’ ডকুমেন্টারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগও আছে। বিদেশে, বিশেষ করে নেপালে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সেমিনার আয়োজন বা অংশগ্রহণের কথাও শোনা যায়। এই দেবাশীষ রায়ই পার্বত্য চট্টগ্রামে সরকারের কর্তৃত্ব কমিয়ে আদিবাসী স্বশাসনের নামে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন।

এই দেবাশীষ রায় এমন একজন ব্যক্তি, যিনি পিতার রাজনৈতিক ঐতিহ্য বহন করে চলেছেন—একদিকে রাষ্ট্রের ভেতরে থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম ইস্যুকে ব্যবহার করে বাংলাদেশের ঐক্য ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকের মতে- যে পরিবার ১৯৭১-এ স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের উত্তরসূরি কি আজকের বাংলাদেশের সংবিধান বা রাষ্ট্রীয় কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যোগ্য? 

এই “রাজাকারপুত্র” পার্বত্য চট্টগ্রামের জটিল রাজনীতিতে এখনো একটি শক্তিশালী ভূমিকা রাখছেন। 

এটি “রাজাকারপুত্র” দেবাশীষ রায় ১৯৭১-এ বাংলাদেশ বিরোধিতা থেকে আজকের পাহাড়ের ক্ষমতা সংঘাত এবং জাতীয় পরিচয়ের দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team