কারাগারে দলের বহু নেতাদের বিপদে রেখে শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, এটাই কি আওয়ামী লীগের নীতি?

0


কারাগারে দলের বহু নেতাদের বিপদে রেখে শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, এটাই কি আওয়ামী লীগের নীতি?

২০২৪ সালের আগস্টে যখন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর একটা চিত্র পরিষ্কার হয়ে যায়- শেখ পরিবারের প্রায় সবাই এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন নিরাপদে দেশের বাইরে চলে গেছেন। অন্যদিকে আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী কারাগারে।

শেখ হাসিনা নিজে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। রেহানা এর আগে যুক্তরাজ্যে থাকতেন। এখন তিনি লন্ডন ও ভারতের মধ্যে যাতায়াত করেন বলে জানা যায়। ছেলে সজীব ওয়াজেদ জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে ছিলেন। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে নয়াদিল্লিতে কর্মরত ছিলেন। সরকার পতনের পর তিনিও দিল্লি ও দুবাইয়ের মধ্যে অবস্থান করছেন।

শুধু পরিবার নয়। শেখ হাসিনার ফুফাতো ভাই, চাচাতো ভাই ও তাদের সন্তানদের অনেকেই দেশ ছেড়েছেন। শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দীন, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ তন্ময়, নূর-ই-আলম চৌধুরীসহ অনেকে ভারতে, বিশেষ করে কলকাতার এলিট আবাসিক এলাকায় অবস্থান করছেন বলে বিভিন্ন সময় খবর বেরিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসও দেশ ছাড়েন।

এই পরিবারের সদস্যরা সাড়ে ১৫ বছরের শাসনামলে মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও দলীয় গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ক্ষমতার কেন্দ্রে থেকে সুবিধা ভোগ করেছেন। কিন্তু যখন পরিস্থিতি খারাপ হলো, তখন প্রায় সবাই সময়মতো পালিয়ে গেলেন। গ্রেপ্তার এড়াতে সক্ষম হলেন।

অন্যদিকে দলের সাধারণ নেতা-কর্মী ও মধ্যম সারির নেতৃত্বের অনেকেই এখন কারাগারে। মানবতাবিরোধী অপরাধ, হত্যা, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় শত শত নেতা আটক। অনেকে পলাতক। কেউ কেউ মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন। অথচ যারা ক্ষমতার সবচেয়ে কাছাকাছি ছিলেন, তারা নিরাপদে বিদেশে।

এই বৈষম্য ও স্বার্থপর নীতিই আওয়ামী রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একদিকে শেখ পরিবার ও তাদের নিকটাত্মীয়রা নিরাপদ আশ্রয়ে, অন্যদিকে দলের হাজার হাজার কর্মী কারাগারের অন্ধকারে। অনেকে বলছেন, ক্ষমতা যখন ছিল তখন সবাইকে ব্যবহার করা হয়েছে। যখন বিপদ এল, তখন শুধু পরিবার রক্ষা পেল।

এই স্বার্থপর রাজনীতিই এখন অনেকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ও বিষ্ময় হয়ে দাঁড়িয়েছে।

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo