ভারত থেকে আমেরিকা হাত গুটাচ্ছে, তাই তারেক রহমানকে নিয়ে এত ব্যস্ততা!
ডোনাল্ড ট্রাম্প মোদিকে বারবার বলেছেন—‘ক্যালম, কুল অ্যান্ড অ্যা টোটাল কিলার’। বাইরে থেকে দেখতে বাবার মতো নরম, কিন্তু ভেতরে একদম কিলার। এই প্রশংসা শুনে ভারত হয়তো গর্ব করে। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে।
ট্রাম্প প্রশাসন ভারতকে বারবার চাপে রেখেছে। রাশিয়ান তেল কেনার জন্য ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে। ‘ডেড ইকোনমি’ বলে অপমান করেছে। ভারত-পাকিস্তান সংঘাতে নিজে মধ্যস্থতা করেছে বলে দাবি করেছে—যে দাবি ভারত নিজেই প্রত্যাখ্যান করেছে। আমেরিকা এখন আর আগের মতো ভারতকে ‘স্ট্র্যাটেজিক পার্টনার’ হিসেবে দেখছে না। লেনদেনের হিসাব কষছে।
এখন বাংলাদেশ ইস্যুতে ভারতের এত তাড়া কেন?
কারণ সহজ। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে না পারলে আমেরিকাও হাত গুটিয়ে নেবে। ট্রাম্প প্রশাসনের কাছে ভারত আর আগের মতো অপরিহার্য নয়। বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন, নেপালে প্রভাব কমে যাওয়া, মালদ্বীপে ‘ইন্ডিয়া আউট’—এসব দেখে ওয়াশিংটন ভাবছে, ভারত কি সত্যিই দক্ষিণ এশিয়ার স্থিতিশীল শক্তি?
রাশিয়া তো আছেই। চীন তো আছেই। দুই দেশই ভারতের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র। আমেরিকা যদি দেখে ভারত নিজের উঠানেই নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাহলে কেন তারা ভারতকে এত গুরুত্ব দেবে?
দীনেশ ত্রিবেদী তাই তারেক রহমানকে ‘দ্রুত’ সফরে নিয়ে যেতে চাইছেন। হাসিনাকে আশ্রয় দিয়ে, কূটনৈতিক লঙ্ঘন করে, তারপর এসে মিষ্টি কথা বলছেন। কারণ ভারত জানে—প্রতিবেশী হারালে সুপারপাওয়ারদের কাছেও তার দাম কমে যাবে।
ট্রাম্প মোদির প্রশংসা করেছিলেন নাকি সমালোচনা করেছেন তা কি মোদি বুঝতে পারছেন? তাহলে কেন পরের দিন শুল্ক বসালেন মোদি। এখন ভারত যদি বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সামলাতে না পারে, তাহলে আমেরিকা, রাশিয়া, চীন—সবাই মুখ ফিরিয়ে নেবে। আর তখন ভারতের ‘সাইলেন্ট কিলার’ ইমেজ আর কোনো কাজে আসবে না।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment