ডেইলি স্টারের শিরোনাম: শুধু প্রতিরক্ষা উপদেষ্টাকে টার্গেট, উদ্দেশ্য কী?

0


 ডেইলি স্টারের শিরোনাম: শুধু প্রতিরক্ষা উপদেষ্টাকে টার্গেট, উদ্দেশ্য কী? 

ডেইলি স্টার শিরোনাম করেছে—‘র’ প্রধান শুধু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। যেন পুরো সফরটা একজনকে টার্গেট করেই হয়েছে।

বাস্তবতা অন্যরকম।

তথ্যসূত্র বলছে, পরাগ জৈন শুধু প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গেই বসেননি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। এটা কোনো একক ব্যক্তিকে নিশানা করে করা মিটিং নয়।

গোয়েন্দা প্রধান এলে শুধু একজন উপদেষ্টার সঙ্গে দেখা করেন—এমন ভাবাই অবাস্তব। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা—সব সংশ্লিষ্ট মহলের সঙ্গেই কথা হয়। এটাই স্বাভাবিক প্রক্রিয়া।

অথচ কিছু মিডিয়া ইচ্ছাকৃতভাবে শুধু ‘প্রতিরক্ষা উপদেষ্টা’কে হাইলাইট করে শিরোনাম বানাচ্ছে। উদ্দেশ্য স্পষ্ট—একজনকে টার্গেট করে গল্প তৈরি করা।

সত্য হলো—এ সফর রুটিন। দ্বিপাক্ষিক নিরাপত্তা ও সম্পর্ক নিয়ে আলোচনা। বিস্তারিত প্রকাশ না হওয়াও স্বাভাবিক। গোয়েন্দা পর্যায়ের মিটিং সবসময়ই বন্ধ দরজার আড়ালে হয়।

একজনকে নিশানা করে শিরোনাম বানানো আর পুরো ছবিটা লুকিয়ে রাখা—এটাই কি ডেইলি স্টারের আসল খবর।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team