‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে অহেতুক কাল্পনিক কোনো গল্প ছড়াবেন না

0

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে অহেতুক কাল্পনিক কোনো গল্প ছড়াবেন না; এটা স্বাভাবিক দ্বিপাক্ষিক আলোচনার অংশ

ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈনের সফর নিয়ে অনেকেই একটা নাটকীয় গল্প বানাতে চাইছেন। কিন্তু বাস্তবতা অনেক সরল।

তথ্যসূত্র বলছে, তিনি শুধু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গেই দেখা করেননি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে। এটা কোনো গোপন ‘টার্গেটেড’ মিটিং নয়। সংশ্লিষ্ট সকলের সঙ্গেই কথা হয়েছে। এটাই স্বাভাবিক।

গোয়েন্দা সংস্থার সঙ্গে মিটিং হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা হতে পারে। এতে বিস্ময়ের কিছু নেই। দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক চ্যানেলে এ ধরনের যোগাযোগ নিয়মিতই চলে।

কোনো ষড়যন্ত্রের গন্ধ এখানে নেই। তিনি চীন থেকে ঘুরে এসেছেন—এটাও কোনো রহস্য নয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা—এসব মিটিংয়ের খবর অফিসিয়ালি জানানো হয় না। বিস্তারিত পাবলিক করা হয় না। এটাই নর্মস। গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক আলোচনা সবসময়ই বন্ধ দরজার আড়ালে হয়।

তাই এই সফরকে অতিরঞ্জিত করে গল্প বানানোর চেয়ে বাস্তবতাটাই মেনে নেওয়া ভালো। দুই প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগ চলছে—এটাই খবর।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team