আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়নে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরি সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক মানবিক আইন, বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব, প্রয়োগ, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংঘাতের সময় সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী ও সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, মানবজীবনের মূল্য সর্বাগ্রে। তাই আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে সচেতনতা শুধু সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে বাস্তবভিত্তিক পাঠ, কেস স্টাডি, সেমিনার ও প্রশিক্ষক উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আলোচনায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার কার্যক্রমের ক্ষেত্রে মানবিক ও আইনগত বিষয় বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা, অভিজ্ঞতা বিনিময় ও জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ ও আইসিআরসির সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment