ভারত কি চাইছে? কেন তারেক রহমানকে ভারত সফরে চাপ দিচ্ছে?

0


ভারত কি চাইছে? কেন তারেক রহমানকে ভারত সফরে চাপ দিচ্ছে? 

৫ আগস্ট ভারতে হাসিনার বক্তব্য, দেশে বোমাতঙ্ক আর সফরের চাপ কি সব এক সুতোয় গাঁথা?  

গত কয়েকদিন ধরে জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে অতিরঞ্জিত মিডিয়া কাভারেজ চলছে। বাংলাদেশকে টার্গেট করে একতরফা ব্যাখ্যা হাজির করা হচ্ছে। অথচ রিপোর্টে যা আছে, তা পরিষ্কার—দিল্লির রেড ফোর্ট হামলার সঙ্গে AQIS-এর সংযোগ এবং আঞ্চলিক ঝুঁকির কথা। তবু কিছু মহল এটাকে বাংলাদেশের বিপক্ষে ব্যবহারের চেষ্টায় নেমেছে। 

এই রিপোর্ট প্রকাশের কয়েকদিন আগে ভারতে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী বক্তব্য দিয়েছে। বাংলাদেশ অনুরোধ করেছে ভারতকে- কিন্তু ভারত যে অনুরোধ রাখে নি। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামীকে মঞ্চ দিয়ে এমন বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া কূটনীতির চরম লঙ্ঘন। এটা কোনো সাধারণ ঘটনা নয়।

ঘটনাটা যদি উল্টো হতো-তাহলে কী দাঁড়াত?  যদি ভারতের কোনো দণ্ডপ্রাপ্ত আসামি—যেমন দাউদ ইব্রাহিম বা চোট্টা রাজন—বাংলাদেশে এসে ভারত নিয়ে উসকানিমূলক বক্তব্য দিত, তাহলে ভারত কী করত? তারা কি নীরব থাকত? নাকি আকাশ ভেঙে পড়ত? এই প্রশ্নের জবাব এখনো মেলেনি।

এর পাশাপাশি শুরু হয়েছে ককটেল বোমা আতঙ্ক। পরিস্থিতি উত্তপ্ত রাখার চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশ তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রথম থেকেই অনড়। মনস্তাত্ত্বিক চাপ, কূটনৈতিক চাপ—কোনো কিছুই বাকি রাখা হয়নি। তবু ঢাকা তার অবস্থান থেকে সরেনি।

এই ভিজিট নিয়ে ভারত, তাদের কিছু মিডিয়া (ভারতে ও বাংলাদেশে) এবং সালাউদ্দিন শোয়েব চৌধুরীর মতো কিছু ব্যক্তি কী বলছে? তারা কেন নিশ্চিত করে বলছে—ভিজিট হচ্ছেই। চাপ দিলেই হবে?
এই বাংলাদেশ আর আগের মতো তাবেদারি করা বাংলাদেশ নয়। সফরের জন্য উপযুক্ত পরিবেশ লাগবে।  শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তর চাই। এর আগে কোনো সফর নয়।

দেশের স্বার্থ সমুন্নত রেখে কঠোর অবস্থান নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জোরালো ধন্যবাদ। সর্বস্তরের মানুষ তাঁকে স্যালুট জানাচ্ছে।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team