আবার আসিব ফিরে, ধানমণ্ডি ৩২ এর তীরে!

0

 আবার আসিব ফিরে, ধানমণ্ডি ৩২ এর তীরে! 


আবার আসিব ফিরে

আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—  

হয়তো মানুষ নয়,  

হয়তো বা শঙ্খচিলের বেশে...হয়তোবা ডাইনির বেশে! 


জীবনানন্দ দাশের এই কবিতাটা হয়তো আপনি পড়েছেন। এখন একটু অন্যভাবে বললাম। 

কেননা, এটা কবির ভাষায় হলেও রাজনীতির ভাষায় ব্যাপারটা কঠিন। 

শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন।  

চাইলেই কি ফিরে আসা যায়?


আগে তো চাইলেই ক্ষমতায় থাকা যেত।  

চাইলেই নির্বাচন জেতা যেত।  

চাইলেই বিরোধীদের জেলে পোরা যেত।  

চাইলেই গণমাধ্যম নিয়ন্ত্রণ করা যেত।  

চাইলেই “আমি-ডামি” নির্বাচন করা যেত।


এখন চাইলেই দেশে ফিরে আসা যায়?


মৃত্যুদণ্ডের রায় আছে।  

মানবতাবিরোধী অপরাধের মামলা আছে।  

দল নিষিদ্ধ।  

নেতারা কারাগারে।  

পরিবারের প্রায় সবাই বিদেশে নিরাপদ।  

আর তিনি বলছেন—আমি ফিরব।


দেশের বাইরে বসে বলা সহজ—  

“আমি ফিরব। ভয় পাই না। জেলে যেতে রাজি। মৃত্যুদণ্ড হলেও রাজি।”


কিন্তু সত্যিই চাইলেই কি ফিরে আসা যায়?

যদি চাইলেই ফিরে আসা যেত, তাহলে  

— পরিবারের সবাই কি এখনো বিদেশে থাকতেন?  

— নেতারা কি এখনো কারাগারে থাকতেন?  

— দল কি নিষিদ্ধ থাকত?


চাইলেই ক্ষমতা ছাড়া যায়নি।  চাইলেও ক্ষমতায় থাকা যায় নি। অনেক চাওয়ার পরও দেশে থাকা যায় নি। এখন চাইলেই কি ফিরে আসা যাবে? 

বোঝা যাচ্ছে—  

রাজনীতিতে “চাইলেই” শব্দটা খুবই শক্তিশালী হলেও অনেক কঠিন।  বিশেষ করে যখন দেশের বাইরে থেকে বলা হয়। আর দেশের মানুষ যখন বিপক্ষে থাকে। তখন তো আরও কঠিন। 

ডিসেম্বর আসছে।  

দেখা যাক, “চাইলেই” আসলে কতদূর যায়।  


আবার আসিব ফিরে...  

না কি শুধু বলব? আমি আসছি ডিসেম্বরে, কিন্তু কোন ডিসেম্বরে সেটা তো বলিনি। 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team