পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন মিডিয়া ট্রায়ালে?
আমরাও প্রশ্ন করতে চাই—সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ প্রতিমন্ত্রী হতে পারেন কি না? নাকি শুধুমাত্র সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রেই এই বাধা? কিন্তু গুটিকয় মিডিয়ার ক্রমাগত মিডিয়া ট্রায়াল দেখে সন্দেহ জাগে—তবে কি সঠিক পথেই আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির?
খেয়াল করে দেখুন। মক্কা নিরাপত্তা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ভারতীয় পত্রিকাগুলো ব্যাপক সোচ্চার। তারা খুবই চিন্তিত—কেন বাংলাদেশ এখানে ঢুকতে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের প্রথম আলো সমকালসহ আরও কিছু পত্রিকাও এ নিয়ে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী কেন দ্রুত ভারতে যাচ্ছেন না—এই নিয়ে তাদের ওকালতির শেষ নেই।
যখন কিছুতেই কাজ হচ্ছে না, তখন তারা লেগেছে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির পেছনে যারা গুরুত্বপূর্ণ কাজ করছেন, তাদের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের পেছনে। কারণ আর নতজানু পররাষ্ট্রনীতির পথে হাঁটছে না বাংলাদেশ। আর এতেই তাদের গায়ে জ্বালা ধরেছে।
অথচ এই প্রথম আলো, সমকাল বা ভারত ও আওয়ামী পন্থী মিডিয়াগুলোকে কখনো দেখেছেন আমেরিকার পাসপোর্টধারী আওয়ামী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বা ইইউ পাসপোর্টধারী হাসান মাহমুদকে নিয়ে একটা কথা বলতে? এমন তো নয় যে তাদের বলতে নিষেধ করেছিল। মূলত তখন তারা ব্যস্ত ছিলেন ‘শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী’ লিখে প্রথম পাতায় লিড স্টোরি লেখায়।
এখানে উল্লেখ্য—মিডিয়ার স্বাধীনতা ক্ষুণ্ন হওয়া এবং দালালি করার মাঝে একটি পার্থক্য রয়েছে। কতিপয় মিডিয়াগুলো করেছে দালালি।
এইসব মিডিয়া কখন কোনটা সামনে আনে, আমরা বুঝি। বাংলাদেশ মক্কা নিরাপত্তা চুক্তিতে অংশ নেবে যদি এতে আমাদের স্বার্থ রক্ষা হয়। ভারত বা অন্য কারো উদ্বেগ আমাদের বিবেচ্য নয়। বাংলাদেশ ভারতের সঙ্গেও সম্পর্ক রাখবে—আমাদের স্বার্থ রক্ষা করেই।
বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির সঙ্গে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ আছে।

TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment