বিদেশি নাগরিকত্বে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দীর্ঘ তালিকা—প্রথম আলো তখন এসব নিয়ে কোনো নিউজ করেনি। তখন তাদের গায়ে জ্বালা ছিল না।
পতিত আওয়ামী লীগের সেসব মন্ত্রীরা পালিয়ে এখন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপানসহ বিভিন্ন দেশে চলে গেছেন। নাগরিকত্ব বা রেসিডেন্সির তথ্য নিয়ে যখন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম সামনে আসে, তখন প্রশ্ন ওঠে—এতদিন এসব নিয়ে প্রথম আলো ও ডেইলি স্টারের অনুসন্ধানী চোখ কোথায় ছিল?
আর এখন বিএনপির একজন টেকনোক্র্যাট মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক নৈতিকতার বড় বড় প্রশ্ন তুলে নিউজ ছাপাচ্ছে। নিজেদের পছন্দের দলের মন্ত্রীদের নিয়ে ১৬ বছর নিরব ছিল প্রথম আলো। তখন কি চোখ ঝাপসা ছিল প্রথম আলোর? নাকি সেই উট পাখিই ছিল প্রথম আলো? চোখ বন্ধ করে বালির নিচে মুখ ঢেকে ছিল?
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment