ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সর্বশেষ কথায় নরম সুর স্পষ্ট দেখা গেল। তিনি বলেছেন, “আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিই, রাজনীতি তার নিজের পথে চলবে।”
এই কথা শুনে মনে হয় না এটি শুধু কূটনৈতিক বিনয়। এর পেছনে ধ্বসে পড়া কোলকাতার বাস্তব অর্থনৈতিক চাপও কাজ করছে। কলকাতার ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত মার্কুইস স্ট্রিট, নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা ভালো করেই জানেন—বাংলাদেশি ক্রেতা ও পর্যটক ছাড়া তাদের ব্যবসা কতটা দুর্বল হয়ে পড়ে।
ভিসা নিষেধাজ্ঞা ও সম্পর্কের টানাপোড়েনের সময় সেখানকার হোটেল-রেস্তোরাঁ, পোশাকের দোকান, মুদ্রা বিনিময় কেন্দ্র—সবকিছুতে ধস নেমেছিল। দৈনিক ব্যবসা কমে গিয়েছিল কয়েক গুণ। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান হারিয়েছে হাজার হাজার মানুষ। বাংলাদেশিরা যখন নিয়মিত আসতেন, তখন সেই এলাকার অর্থনীতি প্রাণবন্ত থাকত। তারা শুধু কেনাকাটা করতেন না—হোটেল, খাবার, পরিবহন, চিকিৎসা—সব খাতেই অর্থ ব্যয় করতেন। সম্প্রতি কলকাতায় আবারো হোটেলে আগুনে নয় বাংলাদেশির মৃত্যুতে কলকাতা যে নিরাপদ নয় সেটা বোঝা গেল। বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় পড়লে ভারত যাওয়া বন্ধ করে দিবে, আবারো ব্যবসায় নামবে ধ্বস।
এমন অবস্থায় ত্রিবেদীর ‘ব্যবসা আগে, রাজনীতি পরে’ বার্তা তাই শুধু বাংলাদেশকে বোঝানোর জন্য নয়। এটি ভারতের নিজের স্বার্থেরও প্রতিফলন। তবে এটা সত্য- পারস্পরিক নির্ভরশীলতা শুধু একমুখী নয়। বাংলাদেশ যেমন ভারতের বাজার ও সহযোগিতার ওপর নির্ভর করে, তেমনি কলকাতাসহ ভারতের সীমান্তবর্তী অর্থনীতির একটা বড় অংশ বাংলাদেশিদের উপস্থিতির ওপর দাঁড়িয়ে আছে।
বাংলাদেশি ছাড়া কলকাতার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা যে চলতে পারে না, সেটি বাস্তব। ত্রিবেদীর নরম সুর সেই বাস্তবতাকেই স্বীকার করে নিচ্ছে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment