পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ধারণ করে কাজের আহ্বান
পাহাড়ের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
রোববার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ অঞ্চল গড়ে তুলতে হবে। উন্নয়নের সুফল কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই টেকসই সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার ২০০ প্রশিক্ষণার্থীকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment